রোহিত-বিরাটকে নিয়ে জোড়া শতরানের পার্টনারশিপ, লর্ডসে ভারত চালকের আসনে রাহুলের সেঞ্চুরিতে

লর্ডস টেস্টের প্রথম দিনেই ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে ফেলল ভারত। দুরন্ত শতরান এল লোকেশ রাহুলের ব্যাট থেকে। ৩৮তম টেস্টে পেলেন ষষ্ঠ শতরান। জো রুটদের বিরুদ্ধে টেস্টে তৃতীয় শতরান, যার মধ্যে দুটি ইংল্যান্ডের মাটিতে।

অনবদ্য শতরান

অনবদ্য শতরান

দুই বছর পর ভারতীয় টেস্ট দলের প্রথম একাদশে এসেই নিজের জায়গা পাকা করে ফেললেন কর্নাটকের এই ব্যাটসম্যান। শুভমান গিল ছিটকে যাওয়ার পর ওপেনার হিসেবে ভাবা হচ্ছিল ময়াঙ্ক আগরওয়ালকে। প্রস্তুতি ম্যাচে রাহুল যদিও শতরান করে নিজের দাবি জোরালো করেছিলেন। কর্নাটক তথা পাঞ্জাব কিংসের সতীর্থ ময়াঙ্ক কনকাসনের কারণে ছিটকে যেতেই রাহুলকে ছাড়া ভারতীয় দলের কাছে ওপেনার হিসেবে আর বড় কোনও অপশন ছিল না। অভিজ্ঞ রাহুল দুই বছর পর টেস্ট দলে সুযোগ পেয়ে ট্রেন্ট ব্রিজে আউট হয়েছিলেন ৮৪ রানে। তবে এদিন তাঁকে আর শতরান মাঠে ফেলে ফিরতে হয়নি। প্রথম দিনের শেষে অপরাজিত রয়েছেন ১২৭ রানে।

নজির গড়লেন রাহুল

তৃতীয় ভারতীয় ওপেনার হিসেবে লর্ডসে শতরান পেলেন রাহুল। ১৯৫২ সালে ভিনু মানকড় ও ১৯৯০ সালে বর্তমান ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী লর্ডসে শতরান করেছিলেন। ভারতীয়দের মধ্যে লর্ডসে সবচেয়ে বেশি তিনটি শতরান রয়েছে দিলীপ বেঙ্গসরকারের (১৯৭৯, ১৯৮২ ও ১৯৮৬ সালে)। গুণ্ডাপ্পা বিশ্বনাথ (১৯৭৯), রবি শাস্ত্রী (১৯৯০), মহম্মদ আজহারউদ্দিন (১৯৯০), সৌরভ গঙ্গোপাধ্যায় (১৯৯৬), অজিত আগরকার (২০০২), রাহুল দ্রাবিড় (২০১১), অজিঙ্কা রাহানে (২০১৪) রাহুলের আগে একটি করে শতরান পেয়েছেন লর্ডসে। লর্ডসের বোর্ডে তাই কর্নাটকের ব্যাটসম্যানের নাম লেখা থাকবে।

রাহুলের শতরানগুলি

রাহুলের টেস্ট কেরিয়ারের সর্বাধিক ১৯৯ রানটি এসেছে ২০১৬ সালে ডিসেম্বরে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে। ২০১৬ সালের জুলাইয়ে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কিংস্টনে খেলেছিলেন ১৫৮ রানের ইনিংস। ২০১৮ সালের ইংল্যান্ড সফরে ওভালে রাহুল করেন ১৪৯। তারপরই রয়েছে এদিনের অপরাজিত ১২৭, যেভাবে খেলছেন তাতে ওভালের রান টপকানো কঠিন নয়। ২০১৫ সালের জানুয়ারিতে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১০ রানের ইনিংস খেলেছিলেন রাহুল। ওই বছরই অগাস্টে শ্রীলঙ্কা সফরে গিয়ে কলম্বোয় করেছিলেন ১০৮। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেঙ্গালুরুতে আউট হন নার্ভাস নাইন্টিতে, ব্যক্তিগত ৯০ রানে। কাল যদি রাহুল কেরিয়ারের প্রথম দ্বিশতরান হাঁকাতে পারেন তাহলে ভারতও গড়তে পারে রানের পাহাড়।

ভালো শুরু

ভালো শুরু

মেঘলা আবহাওয়া, বৃষ্টিতে প্রথম দিকে পরিস্থিতি বোলারদের পক্ষেই ছিল। দিনের বেশিরভাগটাই খেলা হয় মেঘলা আকাশে, মাঠে আলো জ্বেলে। চা বিরতির কিছু পরে রোদ ওঠে। রোহিত শর্মা এদিন ৮৩ রান করে আউট হলেও ঝকঝকে শতরানের মাধ্যমে দলে নিজের জায়গা পাকা করলেন রাহুল। তাঁর শতরান এল ২১২ বলে। তখনও অবধি ৯টি চার ও একটি ছক্কা দিয়ে সাজানো তাঁর ইনিংস। রোহিত শর্মার সঙ্গে ওপেনিং জুটিতে ওঠে ১২৬ রান। চেতেশ্বর পূজারা যখন ৯ রানে জেমস এই টেস্টে জেমস অ্যান্ডারসনের দ্বিতীয় শিকার হন তখন ভারতের স্কোর ১৫০।

বিরাটের সঙ্গে জুটি

এরপর অধিনায়ক বিরাট কোহলির সঙ্গেও শতরানের পার্টনারশিপ গড়েন রাহুল। বিরাট-রাহুলের তৃতীয় উইকেট জুটিতে ওঠে ১১৭ রান। বিরাট কোহলি ১০৩ বলে ৪২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপর অজিঙ্ক রাহানেকে নিয়ে দলের রান টেনে নিয়ে যাচ্ছেন রাহুল। প্রথম দিনের খেলা দেরিতে শুরু হয়। এমনকী মাঝেও বৃষ্টিতে সাময়িক ব্যাহত হয়। তবে পুরো ৯০ ওভারই খেলা হয়েছে। প্রথম দিনের শেষে ভারতের স্কোর তিন উইকেটে ২৭৬। ২৪৮ বলে ১২৭ রানে ক্রিজে রয়েছেন রাহুল। ২২ বলে ১ রান করে অপরাজিত আছেন দলের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে। চেতেশ্বর পূজারার ব্যর্থতার পর তাঁর দিকেই তাকিয়ে ভারত। বিরাট কোহলিরা নিশ্চিতভাবেই প্রথম ইনিংস এমন জায়গায় নিয়ে যেতে চাইবেন যাতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে না হয়। করলেও খুব একটা চাপ যাতে না থাকে। তাছাড়া জো রুটের ইংল্যান্ডের ব্যাটিংও বেশ কয়েক মাস ধরে চিন্তায় রাখছে থ্রি লায়ন্স ম্যানেজমেন্টকে। ফলে ভারতীয় দল নিশ্চিতভাবেই কাল যতটা বেশি সম্ভব রান করে রুটদের আরও চেপে ধরতে চাইবে। ইংল্যান্ড যদিও ড্যান্স লরেন্স ও জ্যাক ক্রলির জায়গায় ব্যাটিং গভীরতা বাড়াতে হাসিব হামিদ ও মঈন আলিকে খেলাচ্ছে। তবে বল হাতে মঈন ১৩ ওভারে ১টি মেডেন-সহ ৪০ রান খরচ করলেও কোনও উইকেট পাননি।

দিনের শেষে

ইংল্যান্ড চার পেসার ও এক স্পিনারে খেলছে। স্টুয়ার্ট ব্রডের জায়গায় প্রথম একাদশে আসা মার্ক উড ১৬ ওভারে ১টি মেডেন-সহ ৬৬ রান খরচ করেছেন। স্যাম কারান ১৮ ওভার বল করেছেন, ১টি মেডেন, দিয়েছেন ৫৮ রান। জেমস অ্যান্ডারসন ২০ ওভার হাত ঘুরিয়ে ৪টি মেডেন নিয়ে ৫২ রানের বিনিময়ে রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারার উইকেট তুলে নিয়েছেন। অলি রবিনসন ফিরিয়েছেন বিরাট কোহলিকে। রবিনসন ২৩ ওভারে ৭টি মেডেন-সহ ৪৭ রানের বিনিময়ে পেয়েছেন একটি উইকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+