অবসর নিয়ে মধুচন্দ্রিমায় গিয়ে ভারতীয় ক্রিকেটকে বাঁচান! লোকেশ রাহুল তীব্র কটাক্ষের শিকার সোশ্যাল মিডিয়ায়

লোকেশ রাহুল সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের শিকার হলেন নতুন বছরের প্রথম দিনেই। ভারত-শ্রীলঙ্কা টি ২০ সিরিজে রাহুল ভারতীয় দলে জায়গা পাননি। তবে খেলবেন একদিনের আন্তর্জাতিক সিরিজে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তিনি খেলবেন কিনা এখনও স্পষ্ট নয়। কেন না, শ্রীলঙ্কা সিরিজের পরেই রাহুলের বিয়ে।

লোকেশ রাহুল তীব্র কটাক্ষের শিকার সোশ্যাল মিডিয়ায়

(ছবি- লোকেশ রাহুলের টুইটার)

ভারতীয় দল থেকে এখন ছুটিতে রয়েছেন। তাই বর্ষবরণের রাত তিনি কাটালেন দুবাইয়ে। বাগদত্তা আথিয়া শেট্টির সঙ্গে। বলিউড অভিনেতা সুনীল শেট্টির কন্যার সঙ্গে কয়েক বছর ধরেই প্রেম চলছে রাহুলের। ভারতীয় দলের সফর চলাকালীন বান্ধবী আথিয়া রাহুলের সঙ্গে টিম হোটেলের রুমেও ছিলেন। গতকাল রাতে দুবাইয়ে বন্ধুদের সঙ্গে পার্টিতে মেতেছিলেন রাহুল ও আথিয়া। ইনস্টাগ্রাম স্টোরিতে তারই কিছু মুহূর্তের ছবি পোস্ট করেছিলেন আথিয়া। আর রাহুল সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করেই পড়লেন চরম সমালোচনার মুখে।

ভারতকে সম্প্রতি বাংলাদেশ সফরে টেস্ট সিরিজে নেতৃত্ব দিয়েছেন রাহুল। ভারত ২-০ ব্যবধানে সিরিজ জেতে। যদিও রাহুল ২২, ২৩, ১০ ও ২ রান করেন চারটি ইনিংসে। গড় মাত্র ১৪.২৫। ভারতের টি ২০ ও একদিনের আন্তর্জাতিক দলে রাহুল কতদিন জায়গা ধরে রাখতে পারবেন সেটা চর্চার বিষয়। ইতিমধ্যেই তাঁকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজের দল থেকে বাদ দেওয়া হয়েছে। থাকলেও প্রথম একাদশে জায়গা নিশ্চিত নয়। একদিনের দলে তো রাহুলকে রাখা হয়েছে উইকেটকিপার হিসেবে। ঈশান কিষাণ যে ফর্মে রয়েছেন তাতে তিনিই খেলবেন। ফলে রাহুল রয়েছেন খুব চাপে।

এদিন রাহুলের পার্টি মুডের ছবি, কিংবা আথিয়ার সঙ্গে রোম্যান্টিক ছবি দেখে তাই নেটাগরিকরা তাঁকে কটাক্ষে বিঁধেছেন। কেউ রাহুলকে জঘন্য ক্রিকেটার বলছেন। কেউ আবার লিখেছেন, 'ভাই রান কবে করবে?' কেই রাহুলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েই খোঁচা দিয়ে লিখেছেন, প্লিজ ভারতের হয়ে খেলবেন না। আপনি ছোট দলগুলির বিরুদ্ধে ভালো খেলেন। তাই আইপিএলে ভক্তদের আনন্দ দিন কিংবা নামিবিয়া, স্কটল্যান্ডে গিয়ে লিগ খেলুন। আপনি একা ২০২১ সালের টি ২০ বিশ্বকাপ থেকে হারিয়ে দিচ্ছেন। ভারতের দরকার এমন ক্রিকেটার যিনি বহুমুখী প্রতিভাধর ও ধারাবাহিক। রাহুলের বিয়ের আগে কেউ পরামর্শ দিয়েছেন, ১ বছরের মধুচন্দ্রিমার প্যাকেজ নিয়ে নিন। রাহুল ৪-৫ বছর দূরে থাকলে ভারতীয় ক্রিকেটের অগ্রগতির সম্ভাবনাও দেখছেন কেউ কেউ। ভারতীয় দলের বোঝা, সবচেয়ে ব্যর্থ ক্রিকেটার হিসেবে অভিহিত করা হয়েছে রাহুলকে। হবু বউয়ের সঙ্গেই থাকার পরামর্শ দিয়েছেন জনৈক ক্রিকেটভক্ত। রাহুলকে অবসরজীবনের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন কেউ কেউ।

এদিকে, জানা যাচ্ছে, রাহুল ও আথিয়ার চার হাত এক হতে পারে জানুয়ারির ২১ থেকে ২৩ তারিখের মধ্যেই। বিয়ের অনুষ্ঠান হবে সুনীল ও মানা শেট্টির খান্ডালা ম্যানসনের ফার্মহাউসে। দক্ষিণ ভারতীয় রীতি মেনেই হবে বিয়ের অনুষ্ঠান। আথিয়ার বিয়ের পোশাক ডিজাইন করছেন মণীশ মালহোত্রা। রাহুলের পোশাক কে ডিজাইন করছেন তা এখনও জানা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+