IPL 2022: হারের ক্ষতের মধ্যেই খাঁড়ার ঘা, ম্যাচ শেষে বড় শাস্তির মুখে কে এল রাহুল
IPL 2022: হারের ক্ষতের মধ্যেই খাঁড়ার ঘা, ম্যাচ শেষে বড় শাস্তির মুখে কে এল রাহুল
এ বারের জন্মদিনটা ভাল কাটলো না কে এল রাহুলের। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিরুদ্ধে হারের ক্ষত দগদগে, তার উপর ম্যাচ শেষে খারাপ খবর পেলেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক।

শাস্তির কবলে কে এল রাহুল:
মুম্বইয়ের ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে আইপিএল-এর কোড অব কন্ডাক্টের লেভেল ১ আচরণ বিধি লঙ্ঘন করায় ম্যাচ ফি-র ২০ শতাংশ কাটা গিয়েছে কে এল রাহুলের। আরসিবি ম্যাচের আগে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মন্থর বোলিং-এর কারণে জরিমানা করা হয় লখনউ-এর অধিনায়ক রাহুলকে। প্রথম বার চলতি আইপিএল-এ স্লো ওভার রেট মেইনটেনের জন্য ১২ লক্ষ টাকা জরমিনা করা হয়েছিল রাহুলকে।

আর্থিক জরিমানা এড়ালেন মার্কাস স্টইনিস:
শুধু রাহুল নয়, মুম্বইয়ের ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে বিসিসিআর-এর আরচন বিধি লঙ্ঘন করেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মার্কাস স্টইনিস। তবে, ভাগ্য সহায় থাকায় রাহুলের মতো জরিমানার সম্মুখীন হতে হয়নি তাঁকে। বিসিসিআই-এর তরফ থেকে কড়া বার্তা দিয়ে সচেতন করে দেওয়া হয় তাঁকে। স্টইনিসওআইপিএল-এর কোড অব কন্ডাক্টের লেভেল ১ আচরণ বিধিলঙ্ঘন করেন।

ম্যাচের ফলাফল:
বিরাটের ব্যর্থতা প্রভাব ফেলেনি আরসিবির জন্য এই ম্যাচে। বিরাট কোহলি গোল্ডেন ডাক অর্থাৎ প্রথম বলেই আউট হন। অধিনায়ক ফাফ ডু প্লেসিসের ৯৬ রানের ইনিংসের উপর ভর করে ১৮১/৬ তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। জবাবে ১৬৩ রানে শেষ হয়ে যায় লখনউ সুপার জায়ান্টসের ইনিংস। এ ছাড়া আরসিবির হয়ে শেষের দিকে ২৬ রানের ইনিংস খেলেন শাহবাজ আহমেদ, ১১ বলে ২৩ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল।
লউনউয়ের হয়ে দু'টি করে উইকেট পান জেসন হোল্ডার এবং দুশমন্ত চামিরা। আরসিবির রানের জাবেব শুরু ভাল করতে পারেনি লখনউ। কে এল রাহুল ৩০ রান করলেও ফর্মে থাকা কুইন্টন ডি কক ৩ রানে আউট হন। ব্যর্থ হন মনীশ পান্ডেও (৬)। ক্রুণাল পান্ডিয়া ৪২ রান করলেও দলকে জয় এনে দিতে পারেননি। ব্যাঙ্গালোরের হয়ে চার উইকেট পান জস হ্যাজেলউড। দু'টি উইকেট পান হর্ষল প্যাটেল। ম্যাক্সওয়েল এবং সিরাজ একটি করে উইকেট পান।

আইপিএল টেবলে লখনউ সুপার জায়েন্টসের অবস্থান:
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এই ম্যাচে হারের ফলে লিগ টেবলের চতুর্থ স্থানেই রইল লখনউ সুপার জায়ান্টস। সাত ম্যাচে চারটিতে জিতে ৮ পয়েন্ট সংগ্রহ সঞ্জীব গোয়েঙ্কার ফ্রাঞ্চাইজিটির। তারা পরাজিত হয়েছে তিন ম্যাচে। অন্য দিকে, বিজয়ী দল আরসিবি, ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থান উঠে এসেছে। পাঁচটি ম্যাচে জিতেছে ফাফল ডু প্লেসিসের নেতৃত্বাধীন দল, হেরেছে দু'টি ম্যাচে। লখনউ-এর বিরুদ্ধে ম্যাচে গোল্ডেন ডাকে প্যাভিলিয়নে ফিরেছেন বিরাট কোহলি।












Click it and Unblock the Notifications