IPL 2024: ঘরের মাঠে শেষ ম্যাচ লখনউয়ের, নবাবের শহর কতটা প্রিয়? আবেগতাড়িত বার্তায় বোঝালেন রাহুল
রবিবার ঘরের মাঠে এবারের আইপিএলে শেষ ম্যাচ খেলতে নামছে লখনউ সুপার জায়ান্টস। এই ম্যাচে লখনউ সমর্থকদের জন্য থাকছে একাধিক চমক। ম্যাচের বিরতিতে হবে চোখ ধাঁধানো লেজার শো, পাশাপাশি ম্যাচ শেষে সমর্থকদের ধন্যবাদ জানাতে মাঠ প্রদিক্ষণ করবে লখনউ দলের ক্রিকেটাররা। তবে লখনউতে নিজেদের শেষ ম্যাচ খেলার আগে সমর্থকদের জন্য বার্তা দিলেন অধিনায়ক কেএল রাহুল।
লখনউ দলের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেখানে রাহুলের বক্তব্য তুলে ধরা হয়েছে। কর্ণাটকের ক্রিকেটার হলেও গত ৩ বছর ধরে রাহুল লখনউয়ের ঘরের ছেলে হয়ে উঠেছেন। লখনউয়ের মানুষেৱ কাছ থেকে যে ভালোবাসা পেয়েছেন সেই কথাই নিজের বক্তব্যে তুলে ধরেছেন রাহুল।

𝙐𝙋, 𝙩𝙝𝙞𝙨 𝙞𝙨 𝙮𝙤𝙪𝙧 𝙆𝙖𝙥𝙩𝙖𝙖𝙣 𝙨𝙥𝙚𝙖𝙠𝙞𝙣𝙜 💙 pic.twitter.com/uJrq2ucnMc
— Lucknow Super Giants (@LucknowIPL) May 5, 2024
একইসঙ্গে রাহুল বলেছেন, 'যখনই একানা স্টেডিয়ামে খেলতে নেমেছি তখনই পুরো গ্যালারি আমাদের জন্য সমর্থনের ডালি উজার করে দিয়েছে, এই সমর্থন আমাদের কাছে বাড়তি অনুপ্রেরণা। গ্যালারির বিভিন্ন প্রান্তে তাদের উৎসাহপূর্ণ ব্যানার দেখেছি, তারা আমার জন্মদিনে স্লোগান দিয়েছে একসঙ্গে।আজ আমরা ঘরের মাঠে মরশুমের শেষ ম্যাচ খেলতে নামব। একসঙ্গে খেলাটা উপভোগ করি। ৫০ হাজারের গ্যালারি একসঙ্গে স্লোগান তুলি দলের জন্যে, লখনউয়ের জন্য।'
বেঙ্গালুরু থেকে লখনউ, এলএসজি অধিনায়ক কেএল রাহুল দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। কেকেআরের বিরুদ্ধে তাদের হোম খেলার আগে রাহুলকে নিয়ে ইনস্টাগ্রামে একটি মজার ভিডিও পোস্ট করেছে লখনউ ।
রবিবার সন্ধ্যায় লখনউয়ের মুখোমুখি হবে কেকেআর।
এলএসজি এবং কেকেআর উভয়েই ১০টি ম্যাচ খেলেছে, কেকেআর রয়েছে ১৪ পয়েন্টে, লখনউ আছে ১২ পয়েন্টে।। এলএসজি বড় ব্যবধানে জিতলে, লিগ টেবিলের দ্বিতীয় স্থানে কেকেআরের স্থান দখল করে নিতে পারবে।লখনউ ও কলকাতা দুই দলই নিজেদের শেষ ম্য়াচটি জিতেছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। কাল কেকেআরকে হারিয়ে পয়েন্টের নিরিখে তাদের ছুঁতে চাইছেন রাহুলরা। ঘরের মাঠে জনসমর্থন তাদের বাড়তি শক্তি হতে পারে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications