লোকেশ রাহুলকে বোলিং করছেন ঝুলন গোস্বামী! ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার আগে অনুশীলনের ভিডিও ভাইরাল
লোকেশ রাহুলকে রেখেই ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি ২০ আন্তর্জাতিক সিরিজের দল ঘোষণা করেছে ভারত। তবে লোকেশ রাহুল ও কুলদীপ যাদবের খেলার বিষয়ে রাখা হয়েছে শর্ত। চোট সারিয়ে ফিট হলে তবেই তাঁদের নাম বিবেচিত হবে। জার্মানিতে স্পোর্টস হার্নিয়ার চিকিৎসা করিয়ে দেশে ফিরে ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছেন রাহুল।

KL Rahul batting on Jhulan Goswami's bowling at the NCA. pic.twitter.com/pYImOMfx4p
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 18, 2022
বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে চলছে তাঁর রিহ্যাব। সেখানেই পর্যায়ক্রমে তিনি ব্যাটিং অনুশীলন শুরু করেছেন। প্রথমে ইন্ডোরে টেনিস বলে অনুশীলন করেছেন রাহুল। বিগত কিছুদিন ধরে সাদা বলে অনুশীলন করছেন নেটে। সেখানেই রাহুল এবার সামলালেন ঝুলন গোস্বামীর ডেলিভারি। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। মহিলা ক্রিকেটে ভারতের প্রাক্তন অধিনায়ক তথা মহিলাদের একদিনের আন্তর্জাতিকে সর্বাধিক উইকেটের রেকর্ডটি রয়েছে বাংলার এই পেসারের দখলেই। ২০১টি ম্যাচে ২০০ ইনিংসে বল করে ঝুলন ২৫২টি উইকেট পেয়েছেন। তাঁকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক চাকদহ এক্সপ্রেস, যাতে আবার ঝুলনের চরিত্রে অভিনয় করছেন বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা।
K L Rahul is batting and Jhulan Goswami is bowling.
— 𝘛𝘶𝘴𝘩𝘢𝘳 ⚡ (@TUSHARBAGGA1M) July 18, 2022
He is fully fit for West Indies tour 💙🔥 #MenInBlue
📍NCA, Bangalore#KlRahul #IndvsWI #INDvsEND
pic.twitter.com/UAfCxhdimc
ঝুলন শেষবার ২০১৮ সালে দেশের হয়ে টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। তবে টেস্ট ও একদিনের আন্তর্জাতিক থেকে অবসর নেননি। নিউজিল্যান্ডের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপও খেলেছেন। তবে শ্রীলঙ্কা সফরের দলে ঝুলনকে রাখা হয়নি। মিতালি রাজ আন্তর্জাতিক ক্রিকেটকে অবসর নিলেও ঝুলন যে এখনও খেলতে চান সেটাই স্পষ্ট তাঁর এনসিএতে থাকার মধ্যে। শুধু তাই নয়, এনসিএতে তিনি লোকেশ রাহুলকেও বল করলেন। যা নিশ্চিতভাবেই দুজনের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পক্ষে ইতিবাচক হতে পারে।
For me, It's not only about Jhulan bowling to Rahul. Yes that's wonderful.
— PouLaMi (@Crictopher17) July 18, 2022
But more about just "Jhulan bowling". we are living with one fear since the world cup 😭 https://t.co/Sz54j4axm9
সবকিছু ঠিকঠাক চললে ওয়েস্ট ইন্ডিজে টি ২০ আন্তর্জাতিক খেলতে অসুবিধার কথা নয় রাহুলের। নেটেও তাঁকে চেনা ছন্দেই পাওয়া গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজে ভারত ২২, ২৪ ও ২৭ জুলাই তিনটি একদিনের আন্তর্জাতিক খেলবে। এরপর টি ২০ সিরিজের ম্যাচগুলি রয়েছে ২৯ জুলাই এবং অগাস্টের ১, ২, ৬ ও ৭ তারিখ। একদিনের আন্তর্জাতিক ম্যাচগুলি শুরু ভারতীয় সময় সন্ধ্যা ৭টা থেকে। টি ২০ সিরিজের ম্যাচগুলি রাখা হয়েছে ভারতীয় সময় রাত ৮টা থেকে। রাহুল জাতীয় দলের কামব্যাকের লক্ষ্যে নিরলস অনুশীলন চালিয়ে যাচ্ছেন। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই কুঁচকির চোটের কারণে ছিটকে যান রাহুল। চিকিৎসার জন্য পাঠানো হয় জার্মানিতে। যেতে পারেননি ইংল্যান্ড সফরেও। ওয়েস্ট ইন্ডিজে পাঁচটি টি ২০-তে তিনি খেললে টি ২০ বিশ্বকাপের আগে প্রথম পছন্দের ওপেনিং জুটির ছন্দ দেখে নিতে সুবিধা হবে হেড কোচ রাহুল দ্রাবিড়ের।
(ছবি- লোকেশ রাহুলের ইনস্টাগ্রাম)












Click it and Unblock the Notifications