Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাহুল টেস্ট টিমের সহ অধিনায়কত্ব হারালেন, অফ ফর্মই কি দায়ী? রোহিত দিলেন জবাব

রোহিত শর্মা বলেন, যারা প্রতিভাবান তাদের বেশি সুযোগ দেওয়া হয়। এটা শুধু রাহুলের ক্ষেত্রে নয়, প্রয়োজ্য অন্যে যে কোনও প্লেয়ারের ক্ষেত্রে।

প্রথম দুটি টেস্টে সহ অধিনায়ক ছিলেন কে এল রাহুল। কিন্তু তৃতীয় ও চতুর্থ টেস্টে সহ অধিনায়ক ছাড়াই দল ঘোষণা করল বিসিসিআই। ব্যাটার হিসেবে থাকলেও সহ অধিনায়কত্ব গেল রাহুলের। তবে কি সহ অধিনায়কত্ব হারানোর জন্য রাহুলের অফ ফর্মই দায়ী। প্রথম দুটি টেস্টে শোচনীয় ব্যর্থ রাহুল। তারপর সহঅধিনায়কত্ব হারালেও অধিনায়ক রোহিত শর্মা কিন্তু ব্যাট ধরলেন রাহুলের হয়েই।

রাহুল টেস্ট টিমের সহ অধিনায়কত্ব হারালেন, অফ ফর্মই কি দায়ী? রোহিত দিলেন জবাব

রবিবার দিল্লিতে দ্বিতীয় টেস্ট জয়ের পরই তৃতীয় ও চতুর্থ টেস্টের দল বেছে নেয় বিসিসিআই। একইসঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে দলও ঘোষণা করা হয়। দুটি টিমেই রয়েছেন কে এল রাহুল। টেস্টে সহ অধিনায়কত্ব হারালেও ব্যাটার হিসেবে তিনি যে থাকবেন তা নিশ্চিত করেন রোহিত শর্মা।

এখন দেখার তৃতীয় টেস্টে প্রথম একাদশে রাহুলকে দেখা যায় কি না। কেননা ইতিমধ্যে ওপেনিংয়ে ব্যর্থ রাহুলের পরিবর্তে শুভমান গিলসকে খেলানোর দাবি উঠে পড়েছে। তারপর বিসিসিআই রাহুলকে সহ অধিনায়ক করেনি। ফলে এমন জল্পনা শুরু হয়েছে যে, তৃতীয় টেস্টে রাহুল নাও থাকতে পারেন প্রথম একাদশে।

তবে রাহুলের পাশে দাঁড়িয়ে রোহিত শর্মা বলেন, যারা প্রতিভাবান তাদের বেশি সুযোগ দেওয়া হয়। এটা শুধু রাহুলের ক্ষেত্রে নয়, প্রয়োজ্য অন্যে যে কোনও প্লেয়ারের ক্ষেত্রে। ফলে রাহুলের ভাবার কিছু নেই। সে যোগ্য হিসেবেই সুযোগ পাবে। এবং মাঠে নেমে নিজের যোগ্যতার পরিচয় দেবে। আমরা সবাই চাই মাঠে নেমে নিজের সেরাটা উজাড় করে দিতে। সেই চেষ্টা করে যেতে হবে সবাইকে।

এদিন জয়দেব উনাদকাট ছাড়াও হার্দিক পাণ্ডিয়ার জন্যও সুখবর রয়েছে ভারতীয় দলে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে পাওয়া যাবে না অধিনায়ক রোহিত শর্মাকে। পারিবারিক কারণে তিনি থাকতে পারছেন না। ফলে এই ম্যাচে অধিনায়কত্ব করবেন হার্দিক পাণ্ডিয়া।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় এবং চতুর্থ টেস্টের জন্য ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, কেএস ভরত (উইকেটরক্ষক), ঈশান কিষান (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, উমেশ যাদব ও জয়দেব উনাদকাট।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ওডিআই স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, কে এল রাহুল, ঈশান কিষান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল,মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল ও জয়দেব উনাদকাট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+