IPL 2022: লোকেশ লখনউয়ের অধিনায়ক! রাহুলকে ১৭ কোটির বিরাট খোঁচা নেটাগরিকদের
আইপিএলে বিরাট কোহলির নজির স্পর্শ করলেন লোকেশ রাহুল। গত আইপিএল অবধি বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক হিসেবে ১৭ কোটি টাকা পেয়েছেন। এবার লখনউ লোকেশ রাহুলের জন্য ১৭ কোটি টাকা খরচ করবে। রাহুল লখনউকে নেতৃত্বও দেবেন।

আজ আনুষ্ঠানিকভাবে আইপিএলের নবাগত দুই দল লখনউ ও আমেদাবাদ তিনজন করে ক্রিকেটারের নাম জানিয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে আইপিএলের নবাগত দুই দল লখনউ ও আমেদাবাদ তিনজন করে ক্রিকেটারের নাম জানিয়েছে। হার্দিক পাণ্ডিয়া আমেদাবাদকে নেতৃত্ব দেবেন।
.@hardikpandya7 is all set to ⭐ as the ᴄᴀᴘᴛᴀɪɴ of #TeamAhmedabad!
— Star Sports (@StarSportsIndia) January 21, 2022
Joining him would be @ShubmanGill and @rashidkhan_19 😍
Drop your thoughts 👇 on these picks for #VIVOIPL 2022. pic.twitter.com/syNOjliEFJ
হার্দিক ও রশিদ খান প্রত্যেকের জন্য ১৫ কোটি টাকা খরচ করছে সিভিসি ক্যাপিটালসের আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি। শুভমান গিলকে ৮ কোটি টাকার বিনিময়ে নিয়েছে আমেদাবাদ। লোকেশ রাহুলের পাশাপাশি ৯.২ কোটি টাকার বিনিময়ে মার্কাস স্টইনিস ও ৪ কোটি টাকায় রবি বিষ্ণোইকে নিয়েছে লখনউ। আইপিএলের ইতিহাসে সর্বাধিক বেতন-প্রাপ্তির নিরিখে রাহুলের যুগ্মভাবে শীর্ষে থাকার ঘোষণাটি করেন সঞ্জীব গোয়েঙ্কা। রাহুলের উপরই অধিনায়কত্বের দায়িত্ব অর্পণের কথা জানিয়ে গোয়েঙ্কা বলেন, আমি আশাবাদী এই তিন ক্রিকেটারকে নিয়েই শক্তিশালী দল গঠনের প্রক্রিয়া শুরু হলো। শুধু আসন্ন মরশুম নয়, তার পরবর্তী সময়ের জন্যও। দু-একটি মরশুম নয়, বছরের পর বছর ধরে যাতে দল খেলতে পারে সেটা নিশ্চিত করার লক্ষ্যেই এগোচ্ছি।
বহুমুখী প্রতিভার অধিকারী ক্রিকেটারদের দলে নেওয়াই যে পরিকল্পনার মধ্যে রয়েছে সেটাও উল্লেখ করেছেন সঞ্জীব গোয়েঙ্কা। তিনি আরও বলেন, শুধু রাহুলের ব্যাটিং বা উইকেটকিপিং নয়, তাঁর নেতৃত্বদানের দক্ষতা দেখে আমি সন্তুষ্ট। অধিনায়ক হিসেবে তিনি নিজেকে আরও পরিণত করছেন। আদর্শ পরিবেশ ও পরিস্থিতি পেলে রাহুল যাতে অসাধারণ অধিনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, সেই সব ব্যবস্থাই করা হচ্ছে। এর আগে রাইজিং পুনে সুপারজায়ান্টস দলটির মালিকানা নিয়েছিলেন গোয়েঙ্কা। নতুন দায়িত্ব পেয়ে স্বভাবতই খুশি রাহুল আস্থা রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন আরপিএসজি গ্রুপের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার প্রতি।
KL Rahul taking 17 crores as his IPL salary lol. We have previously seen what happens to the team when the captain takes 17 crores. 💀
— (@FourOverthrows) January 21, 2022
আজ পার্লে লোকেশ রাহুলের নেতৃত্বে ভারত সাত উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে হেরেছে। দক্ষিণ আফ্রিকা এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে ফেলেছে। এরপরই রাহুলের রেকর্ড বেতন ঘোষণা হতেই সমর্থকরা একের পর এক মিম তৈরি করছেন। এক ক্রিকেট ভক্ত রাহুলকে ১৭ কোটি লাভের জন্য বিরাট খোঁচা দিয়ে লিখেছেন, আগে যিনি আইপিএলে ১৭ কোটি টাকা পেতেন তাঁর দলের অবস্থার কথা সকলেরই জানা। এবার রাহুল তা পাওয়ায় ভবিষ্যৎ আমরা আঁচ করতে পারছি!












Click it and Unblock the Notifications