এই পাকিস্তানি সুন্দরী 'ক্লিন বোল্ড' লোকেশ রাহুলে, কী বলছেন তিনি

আইপিএলে বিরাট কোহলি বা অম্বাতি রায়াডুদের ছাপিয়ে পাকিস্তানের এক জনপ্রিয় সঞ্চালিকা জাইনাব আব্বাসের মনে ধরেছে কর্ণাটকী ব্যাটসম্যান কেএল রাহুলকে।

পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএলে খেলার সুযোগ না পেলেও সেদেশের মানুষ চুটিয়ে আইপিএল উপভোগ করেন। তারই প্রমাণ দিলেন পাকিস্তানের এক জনপ্রিয় সঞ্চালিকা জাইনাব আব্বাস। তিনি ক্রীড়া অনুষ্ঠানের সঞ্চালিকা। পাকিস্তান সুপার লিগে সঞ্চালনার কাজ করেন। আইপিএলের খোঁজখবরও দারুণ রাখেন।

এই পাকিস্তানি সুন্দরী ক্লিন বোল্ড লোকেশ রাহুলে

এদেশে চলা আইপিএলে বিরাট কোহলি বা অম্বাতি রায়াডুদের ছাপিয়ে তাঁর মনে ধরেছে কর্ণাটকী ব্যাটসম্যান কেএল রাহুলকে। আর সেকথা তিনি টুইটারে সরাসরি লিখেও ফেলেছেন।

সাধারণত আইপিএলে সুযোগ না দেওয়ায় পাকিস্তানি ক্রিকেটারদের ক্ষোভ রয়েছে। তাই আইপিএল নিয়ে কেউ আলোচনা করেন না। সেখানে পিএসএলের সঞ্চালিকা হয়ে জাইনাব যেভাবে রাহুলের প্রশংসা করেছেন তাতে অনেকেই বিস্মিত হয়েছেন।

স্যোশাল নেটওয়ার্কিং মাইক্রোব্লগিং সাইট টুইটারে জাইনাব রাহুলের ব্যাটিং দেখে এই প্রশংসা করেছেন। পাকিস্তানী সুন্দরীর আচমকা এই প্র্শংসাই তাই আলোচনার কেন্দ্রে চলে এসেছে।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">KL Rahul impressive,superb timing,great to watch.. <a href="https://twitter.com/hashtag/RRvKXIP?src=hash&ref_src=twsrc%5Etfw">#RRvKXIP</a></p>— zainab abbas (@ZAbbasOfficial) <a href="https://twitter.com/ZAbbasOfficial/status/993187755940372480?ref_src=twsrc%5Etfw">May 6, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

প্রসঙ্গত, কেএল রাহুল মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৭০ বলে ৯৫ রানে অপরাজিত থাকেন। আইপিএলে নিজের সর্বোচ্চ স্কোরে যেমন পৌঁছন তেমনই নিঃশব্দে বিরাট কোহলি, অম্বাতি রায়াডুদের ছাপিয়ে আইপিএলের এবছরের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। এখনও ১০ ম্যাচ খেলে ৫৮.৮৭ গড়ে ৪৭১ রান করেছেন রাহুল। স্ট্রাইক রেট ১৫৬.৪৭। তাঁর পিছনে রয়েছেন অম্বাতি রায়াডু। তিনি ১০ ম্যাচ খেলে ৪২৩ রান করেছেন ৪২.৩০ গড়ে। তৃতীয় স্থানে রয়েছেন কেন উইলিয়ামসন। সমসংখ্যক ম্যাচে ৪১০ রান করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+