ধোনিকে টপকে টি-টোয়েন্টিতে বিশেষ রেকর্ডের মালিক রাহুল, কী বলছে পরিসংখ্যান
ধোনিকে টপকে টি-টোয়েন্টিতে বিশেষ রেকর্ডের মালিক রাহুল, কী বলছে পরিসংখ্যান
মানুকা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে কামাল করেছেন কেএল রাহুল। আইপিএলে যেখানে শেষ করেছিলেন, কার্যত সেখান থেকেই টি-টোয়েন্টির আন্তর্জাতিক সফর শুরু করেছেন টিম ইন্ডিয়ার উইকেটকক্ষক। সেই সঙ্গে কিংবদন্তি এমএস ধোনির দীর্ঘদিন ধরে টিকে থাকা এক রেকর্ডকে টপকে গিয়েছেন কর্নাটকী উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

ধোনিকে টপকে গেলেন রাহুল
ভারতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টিতে দুটি অর্ধশতরান ছিল দেশের কিংবদন্তি উইকেটরক্ষক তথা ব্যাটসম্যান এমএস ধোনির। মানুকা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করে ভারতের উইকেটরক্ষক হিসেবে টি-টোয়েন্টি অর্ধশতরান সংখ্যায় মাহিকে টেক্কা দিয়েছেন কেএল রাহুল। ধোনির থেকে একধাপ এগিয়ে গেলেন কর্নাটকের উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

মানুকা ওভালে দুর্দান্ত রাহুল
মানুকা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪০ বলে ৫১ রানের লড়াকু ইনিংস খেলেন কেএল রাহুল। পাঁচটি চার ও একটি ছক্কা আসে টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক-ব্যাটসম্যানের ব্লেড থেকে। টি-টোয়েন্টি কেরিয়ারে এটি তাঁর ১২তম অর্ধশতরান। উইকেটরক্ষক হিসেবে তৃতীয়।

রাহুলের কেরিয়ার
ভারতীয় দলের জার্সিতে ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন কেএল রাহুল। আজকের ম্যাচ নিয়ে মোট ৩৯টি ইনিংস খেলে ১৫১২ রান করেছেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক-ব্যাটসম্যান। দুটি শতরান রাহুলের ব্যাট থেকে।

এক বছরে নজির
আইপিএল এবং টি-টোয়েন্টি মিলিয়ে চলতি বছর টি-টোয়েন্টিতে এক হাজার রান পূর্ণ করেছেন কেএল রাহুল। সংযুক্ত আরব আমিরশাহীতে সদ্য শেষ হওয়া আইপিএলে ১৪টি ম্যাচ খেলে ৬৭০ রান করে কমবা টুপি জিতেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক।












Click it and Unblock the Notifications