Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: অধিনায়ক পদে থাকবেন রাহুল? বিতর্কের মধ্যেই লখনউ শিবির থেকে এল বিরাট আপডেট

আইপিএলো আবারও বিতর্কে জর্জরিত লখনউ দল। ২০২৩ সালে এই দলের মেন্টর গৌতম এবং এবং ক্রিকেটার নবীন উল হক প্রবল বিতর্কে জড়িয়েছিলেন, এবার জড়ালেন স্বয়ং মালিক সঞ্জীব গোয়েঙ্কা। হায়দরাবাদ ম্যাচ হারের পর দলের অধিনায়ক কেএল রাহুলকে প্রকাশ্যে তীব্র ভৎর্সনা করে কাঠগড়ায় কলকাতার শিল্পপতি। এমনকি এই ঘটনায় তলানিতে এসে ঠেকে লখনউ দল এবং রাহুলের সম্পর্ক।

এই পরিস্থিতি আইপিএলের বাকি ম্যাচগুলিতে রাহুলের লখনউ দলের অধিনায়ক থাকা নিয়ে জল্পনা তৈরি হয়। বৃহস্পতিবার এক সূত্র মারফৎ জানা গিয়েছিল রাহুল যদি লখনউয়ের হয়ে শেষ ২ ম্যাচে শুধু নিজের ব্যাটিংয়ে মনোযোগ দিতে চান, তা হলে টিম ম্যানেজমেন্ট এই বিষয়ে হস্তক্ষেপ করবে না । যদিও শুক্রবার লখনউ দলের পক্ষ থেকে দেওয়া হল বিরাট আপডেট।

IPL 2024

একটি ইংরেজি সংবাদ মাধ্যমের খবর অনুসারে, লখনউ দলের মুখপাত্র জানিয়েছেন চ‌লতি আইপিএলে বাকি ম্যাচগুলিতেও অধিনায়কত্ব করবেন রাহুলই। অর্থ্যাত রাহুলের অধিনায়কত্ব ছাড়া নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল তাতে জল ঢালা হল লখনউ দলের পক্ষ থেকে।

লোকেশ রাহুলকে এভাবে প্রকাশ্যে অপমান করার জন্য সঞ্জীব গোয়েঙ্কাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নেটিজ়েনরা। এই পরিস্থিতিতে একদিকে যেমন শোনা যাচ্ছে আর লখনউয়ের নেতৃত্ব দেবেন না রাহুল। তেমনই অপরদিকে শোনা গিয়েছে ২০২৫ সালের আইপিএলের মেগা নিলামের আগে লোকেশ রাহুলকে রিটেন করবে না লখনউ সুপার জায়ান্টস।

গত বুধবার হায়দরবাদের বিরুদ্ধে হারের পর খেলা শেষ দেখা যায় যে, স্ট্যান্ড থেকে মাঠে নেমে এসেছেন লখনউ সুপার জায়েন্টসে মালিক সঞ্জীব গোয়েঙ্কা। এরপর ভরা স্টেডিয়ামে তিনি তীব্র ভর্ৎসনা করেন রাহুলকে! তখন চুপ করে সব শুনেছিলেন। এই ভিডিও সমাজ মাধ্যমে তীব্র আলোড়ন সৃষ্টি করে। কাঠগড়ায় তোলা হয় দলের মালিককে।

এদিকে ২০২৫ সালে আইপিএলে মেগা নিলাম। ২০২২ সালে ১৭ কোটি টাকা দিয়ে কেএল রাহুলকে কিনেছিল লখনউ সুপার জায়েন্টস। তবে তাঁকে আর দলে রাখার সম্ভাবনা কম বলেই খবর।

লখনউ সুপার জায়ান্টসও ১২ ম্যাচে ১২ পয়েন্টে আছে। তবে রাহুলদের নেট রান রেট মাইনাস (-) ০.৭৬৯। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের কাছে হার যাবতীয় হিসেবে-নিকেশ বদলে দিয়েছে। অঙ্কের হিসেবে যদিও এখনও প্লে অফে যাওয়ার সম্ভাবনা আছে লখনউয়ের। দিল্লি এবং মুম্বইয়ের বিরুদ্ধে শেষ দুটো ম্যাচ জিতলে ১৬ পয়েন্টে পৌঁছবে লখনউ। তবে রানরেটে বিশাল উন্নতি করতে হবে।সুপার জায়ান্টসের পরবর্তী ম্যাচ ১৪ মে দিল্লির বিরুদ্ধে। এরপর ১৭ মে তারা খেলবে মুম্বইয়ের বিরুদ্ধে।

হায়দরাবাদ ম্যাচ শেষে লখনউ অধিনায়ক বলেন, "আমি শুধু আমার শব্দ হারিয়েছি। এটি ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মার দ্বারা অবাস্তব আঘাত। এই ব্যাটিং বর্ণনা করার মতো কোনো শব্দ আমার কাছে নেই।"ঘটনাচক্রে সঞ্জীব গোয়েঙ্কা যখন পুণে সুপার জায়ান্টসের মালিক ছিলেন তখন তারা মহেন্দ্র সিং ধোনিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়। সরিয়ে দিয়ে সেই জায়গায় দায়িত্ব দিয়েছিল স্টিভ স্মিথকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+