Rinku Singh: একদিনের ম্যাচে অভিষেক হচ্ছে রিঙ্কুর, কেকেআর তারকাকে বিরাট সার্টিফিকেট অধিনায়ক রাহুলের
আইপিএলে ভালো পারফরম্যান্স করে জাতীয় দলে সুযোগ পেয়েছেন এমন উদাহরণ সাম্প্রতিককালে ভারতীয় ক্রিকেটে একাধিক আছে, তবে সেই তালিকায় বর্তমানে উজ্জ্বলতম নাম রিঙ্কু সিং। ২০২৩ আইপিএলে নজরকাড়া পারফরম্যান্স করে ভারতীয় টি২০ দলে সুযোগ পান, এবার প্রমোশন হচ্ছে একদিনের দলেও। রবিবার থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজ।প্রথম ম্যাচে রিঙ্কুর জন্য খুলে যাচ্ছে ওডিআই দরজা।
আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলে অভিষেক হয়েছিল কেকেআর তারকার। এরপর থেকে ভারতীয় টি ২০ দলে নিয়মিত সদস্য আলিগড়ের এই ক্রিকেটার। ঘরের মাঠে অজিদের বিরুদ্ধে ভালো পারফৱম্যান্স করেছেন।প্রোটিয়া সফরে ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে দেখা গিয়েছে রিঙ্কু সিংকে। দ্বিতীয় টি২০ ম্যাচে মাত্র ৩০ বলে ৫০ রান করেন ভারতীয় এই ব্যাটসম্যান। এবার একদিনের দলে অভিষেক হচ্ছে নাইট তারকার।

ভারতীয় দলের অভিষেক হওয়ার পর থেকেই রিঙ্কুর স্থান সীমাবদ্ধ ছিল টি২০ ক্রিকেটে। তবে ২৫ বছর বয়সী এই কেকেআর তারকাকে চলতি প্রোটিয়া সফরে টি২০-র পাশাপাশি একদিনের দলেও মনোনীত করেন নির্বাচকরা। তার পর থেকে রিঙ্কুর একদিনের ম্যাচে অভিষেক নিয়ে জল্পনা শুরু হয়। ভারতীয় দলে খেলার স্বপ্ন আগেই পূরণ হয়েছে। এবার একদিনের দলেও অভিষেক হচ্ছে আলিগড়ের তারকার।
দ্বিতীয় টি২০ ম্যাচে কেকেআর ব্যাটসম্যান আরও একটি কীর্তি করেছেন। রিঙ্কু ছক্কা একেবারে জেট গতিতে উড়ে গিয়ে সেন্ট জর্জ পার্কের গেকেবারহারের মিডিয়া বক্সের কাচ ভেঙে চৌচির করে দিয়েছে। যা নিয়ে পরে দুঃখপ্রকাশও করেন রিঙ্কু।












Click it and Unblock the Notifications