KL Rahul: এনসিএ-তে রিহ্যাব শুরু রাহুলের, কবে ফিরবেন ভারতীয় দলে?
কেএল রাহুলকে নিয়ে স্বস্তি ভারতীয় শিবিরে। লন্ডনে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। এবার এনসিএ-তে রিহ্যাব শুরু করে দিলেন রাহুল। ইতিমধ্যেই বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্রবেশ করেছেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান। নিজের সোশ্যাল সাইটে এনসিএ-তে প্রবেশ করার ছবিও পোস্ট করেছেন রাহুল।
কয়েকমাস পরই ঘরের মাঠে শুরু বিশ্বকাপ। টিম ইন্ডিয়ার একাধিক ক্রিকেটার চোটের কবলে রয়েছেন। এই তালিকায় রয়েছেন লোকেশ রাহুল বুমরাহ, পন্থ, শ্রেয়স আইয়ারের মতো ক্রিকেটাররা। আগামী অক্টোবর মাসে ঘরের মাঠে শুরু হবে বিশ্বকাপ। একদিনের মেগা টুর্নামেন্টে এই ক্রিকেটাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় দলের কাছে।

গত ১ মে কে এল রাহুল আরসিবি-র বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে চোট পান। বাউন্ডারি রুখে দেওয়ার জন্য রাহুল ছুটেছিলেন। তখনই তিনি পড়ে যান। মাঠেই যন্ত্রণায় ছটফট করেন কর্ণাটকী ব্যাটসম্যান। এরপর ফিজিওদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন তিনি। আইপিএলের ম্যাচে চোট পাওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে খেলতে পারেনি লোকেশ রাহুল। তাঁর ছিটকে যাওয়া বড় ধাক্কা টিম ইন্ডিয়ার জন্য।

মে মাসের শুরুতেই ইংল্যান্ডে রাহুলের ডান থাইয়ে অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচার সফল ভাবে হয়েছে, তা আগেই জানানো হয়েছিল হাসপাতালের তরফে। উল্লেখ্য, গত ১১ মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার অস্ত্রোপচার হল রাহুলের। এরপর তাঁকে দেখা গিয়েছিল ইংল্যান্ডের রাস্তায় ক্র্যাচ হাতে হাঁটতে।
ಮನೆ 🏡 pic.twitter.com/0BXpG03kdL
— K L Rahul (@klrahul) June 13, 2023
এদিকে মাঠের বাইরেও মানবিক উদ্যেগ নিয়েছেন রাহুল। নিজের শহরের এক দুঃস্থ ছাত্রের পড়াশুনার দায়িত্ব নিয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।
অম্রুত মাভিনকাট্টি নামে এক মেধাবী ছাত্রের পড়াশুনা বন্ধ হয়ে যাচ্ছিল আর্থিক সংকটে। কর্নাটকের হাবুলির কেএলএ কলেজে বি.কম কোর্সে ভর্তি হওয়ার ইচ্ছে ছিল অম্রুতের। কিন্তু অর্থের অভাবে সে ওই কলেজে ভর্তি হতে পাচ্ছিল না।

রাহুলের আর্থিক সহায়তায় অম্রুত কর্নাটকের হুবলি কলেজে বি.কম অর্নাস নিয়ে ভর্তি হয়েছেন। শুধু তাই নয়। লোকেশ রাহুল তাঁর প্রথম বর্ষের ডিগ্রির জন্য যত খরচ হবে তা বহন করবেন বলে জানিয়েছেন। সেই সঙ্গে অম্রুতকে বইপত্র ও খাবার-দাবার কেনার জন্যও আর্থিক সহায়তা করবেন বলে জানিয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার।












Click it and Unblock the Notifications