মানবিক লোকেশ রাহুলে নবজীবন লাভ ১১ বছরের ভরদের, চিকিৎসায় দিলেন ৩১ লক্ষ টাকা
চোটের কারণে শ্রীলঙ্কা সিরিজেও খেলতে পারবেন না লোকেশ রাহুল। আইপিএলে নেতৃত্ব দেবেন লখনউ সুপার জায়ান্টসকে। এরই মধ্যে লোকেশ রাহুলের মানবিকতার স্পর্শে উচ্ছ্বসিত সোশ্যাল মিডিয়া। ১১ বছরের ভরদের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট জরুরি হয়ে পড়েছিল। এ জন্য প্রয়োজন ছিল ৩৫ লক্ষ টাকা। রাহুলের উদ্যোগে সেই চিকিৎসা গতি পেল।
MAN WITH A GOLDEN HEART! ♥️
— Kunal Yadav (@kunaalyaadav) February 22, 2022
KL Rahul donated ₹31 lakh to help facilitate a successful bone marrow transplant for 11-year-old Varad Nalawade, helping him recover from aplastic anemia, a rare blood disorder. pic.twitter.com/LgjYBYMQrA
গত ডিসেম্বরে ভরদের পিতা, পেশায় বিমা সংস্থার এজেন্ট সচিন নালাওয়াড়ে ও তাঁর স্ত্রী স্বপ্না ঝা গিভইন্ডিয়ার মাধ্যমে সন্তানের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের তহবিল গড়তে শুরু করেন। ভরদের চিকিৎসায় অর্থ জোগাড়ের জন্য তহবিল গড়ার কথা জানতে পেরেই সক্রিয় হয় লোকেশ রাহুলের টিম। চিকিৎসায় প্রয়োজনীয় ৩৫ লক্ষ টাকার মধ্যে রাহুলই দিয়েছেন ৩১ লক্ষ টাকা। ভরদের অপারেশন হয়েছে, সে এখন সুস্থতার পথে।
#KLRahul has come to the rescue of 11-year-old VARAD needing an urgent bone marrow transplant (BMT) to treat a rare blood disorder. Rahul donated a generous ₹31 lakh of the ₹35 lakh required for the procedure. pic.twitter.com/p7AXMPWGZN
— Lucknow Super Giants FC™ (@lucknowfanclub) February 22, 2022
রক্তের এক জটিল অসুখে গত সেপ্টেম্বর থেকে ভুগছে ক্লাস ফাইভের ছাত্র ভরদ। অসুস্থ অবস্থায় তাকে মুম্বইয়ের যশলোক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হেমাটোলজিস্টরা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হন, ভরদ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় আক্রান্ত। তার রক্তের প্লেটলেট খুবই কম। এতে তার রোগ প্রতিরোধক শক্তিও কমেছে। যার ফলে সাধারণ জ্বর হলেও তা সারতে এক মাসের উপর লেগে যাচ্ছে। ভরদের সুস্থ হতে একমাত্র পন্থা যেটি ছিল তা হলো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট।
“When I came to know about Varad’s condition, my team got in touch with GiveIndia so that we can help him. I am glad that the surgery was successful, and he is doing well. I hope Varad gets back on his feet at the earliest and goes on to achieve his dreams."@klrahul11 pic.twitter.com/tJ2yh7FrXP
— Lucknow Super Giants FC™ (@lucknowfanclub) February 22, 2022
ছোট্ট ভরদ ক্রিকেটার হতে চায়। তাকে সুস্থ করতে চিকিৎসার জন্য নিজের প্রভিডেন্ট ফান্ডের টাকাও খরচ করে ফেলেছেন ভরদের বাবা। তবে ছেলে যাতে স্বপ্নকে তাড়া করতে পারে তা নিশ্চিত করার আশা বুকে লড়াই চালাচ্ছেন ভরদের বাবা ও মা। ১১ বছরের জন্মদিনে ছেলেকে খুশি করতে একটি ব্যাটও এনে দিয়েছেন তাঁরা। লোকেশ রাহুলের কথায়, ভরদের অসুস্থতার কথা জানতে পারার পর অর্থ যাতে বাধা না হয় সেজন্য আমার টিম গিভইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ রেখে চলতে শুরু করে। অস্ত্রোপচার সফল হয়েছে, সে সুস্থ হচ্ছে, এতে আমি অত্যন্ত খুশি। আমার আশা, দ্রুত ভরদ স্বাভাবিক জীবনে ফিরে তার স্বপ্নপূরণের পথে এগোতে পারবে। এভাবে আরও অনেকে প্রয়োজনে যাতে মানুষের পাশে দাঁড়ান সেই আশাপ্রকাশও করেন রাহুল।

রাহুল এগিয়ে না এলে ছেলে এই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এত দ্রুত করা সম্ভব হতো না বলে অকপটে জানিয়েছেন ভরদের মা স্বপ্না। রাহুলের এই উদ্যোগ আরও অনেককেই অনুপ্রাণিত করবে বলে মনে করেন গিভইন্ডিয়ার সিওও সুমিত তায়াল। ভরদ নিজে ভারতের হয়ে ক্রিকেট খেলার স্বপ্ন দেখে। কিন্তু সেই ভারতীয় দলেরই তারকা ভরদকে নতুন জীবন প্রদানে এগিয়ে আসবেন তা ভাবতেও পারেননি সচিন ও স্বপ্না।












Click it and Unblock the Notifications