লোকেশ রাহুলই কি তিন ফরম্যাটে ভারত অধিনায়ক হওয়ার পথে? বিরাটের চোটে কোন ইতিবাচক দিক পেলেন গাভাসকর?

জোহানেসবার্গ টেস্টে পিঠে চোটের কারণে খেলতে পারছেন না বিরাট কোহলি। নেতৃত্ব দিচ্ছেন লোকেশ রাহুল। তিনি ভারতের ৩৪তম টেস্ট অধিনায়ক হলেন। কর্নাটক দলের সতীর্থ ময়াঙ্ক আগরওয়ালকে নিয়ে ভারতীয় ইনিংসের গোড়াপত্তনও ভালোই করেছেন। প্রথম ঘণ্টায় কোনও উইকেট হারায়নি ভারত। জলপানের বিরতিতে ভারতের স্কোর ছিল ১৪ ওভারে বিনা উইকেটে ৩৬। কিন্তু এরপর প্রথম বলেই মার্কো জানসেন তুলে নিয়েছেন ময়াঙ্কের উইকেট। ময়াঙ্ক আউট ২৬ রানে। এরই মধ্যে বিরাট-রোহিতকে নিয়ে নানা মিম ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।

ভারতের ৩৪তম টেস্ট অধিনায়ক

এদিন ওয়ান্ডারার্সে টস জেতার পর লোকেশ রাহুল বলেন, আপার ব্যাক স্প্যাজমের কারণে এই টেস্টে বিরাট খেলতে পারছেন না। ফিজিওদের তত্ত্বাবধানে তিনি রয়েছেন। আশা করা যায়, পরের টেস্টে বিরাট খেলতে পারবেন। প্রত্যেক ভারতীয় ক্রিকেটারই স্বপ্ন দেখেন দেশকে নেতৃত্ব দেওয়ার। আজ আমি এই সুযোগ পেলাম। এ জন্য আমি কৃতজ্ঞ ও চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। এখানে আগে আমরা স্মরণীয় জয় পেয়েছি, সেটা এবারও বজায় রাখতে চাই। উল্লেখ্য, জোহানেসবার্গে ভারত পাঁচটি টেস্টে দুটিতে জিতেছে, তিনটি ড্র। ২০১৮ সালে জোহানেসবার্গে শেষ টেস্টে জিতেছিল ভারত। এই টেস্ট জিতলে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয় নিশ্চিত করে ফেলবে ভারত।

রাহুলের সুসময়

লোকেশ রাহুল ইংল্যান্ড সফরে টেস্ট দলে সুযোগ পান ময়াঙ্ক আগরওয়াল কনকাসনের কারণে প্রথম টেস্টের আগে ছিটকে যাওয়ায়। তারপর আর রাহুলকে ফিরে তাকাতে হয়নি। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব ও পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দিয়েছেন। আসন্ন আইপিএলে লখনউ ফ্র্যাঞ্চাইজিকেই তিনি নেতৃত্ব দিতে চলেছেন। টি ২০ বিশ্বকাপের আগে বিরাট কোহলি জানিয়ে দিয়েছিলেন আর টি ২০-তে অধিনায়ক থাকতে চান না। এরপর রোহিত শর্মাকে অধিনায়ক ও লোকেশ রাহুলকে সহ অধিনায়ক ঘোষণা করা সাদা বলের ফরম্যাটে। তবে যে টেস্টে দেশকে প্রথমবার রাহুল নেতৃত্ব দিচ্ছেন তাতে তাঁর ব্যাটে নেই স্পনসরের লোগো।

সহ অধিনায়ক থেকে অধিনায়ক

সহ অধিনায়ক থেকে অধিনায়ক

দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ থেকে রোহিত শর্মা ছিটকে যাওয়ার পর রাহুলকে সহ অধিনায়ক করা হয়। আজ বিরাটের অনুপস্থিতিতে তিনি নেতৃত্ব দিচ্ছেন। দক্ষিণ আফ্রিকা সফরে একদিনের সিরিজেও খেলতে পারবেন না রোহিত শর্মা। ফলে ভারতকে রাহুলই নেতৃত্ব দেবেন। সহ অধিনায়ক করা হয়েছে জসপ্রীত বুমরাহকে। ভারতীয় নির্বাচকরা যে লোকেশ রাহুলকেই ভাবি অধিনায়ক হিসেবে ভাবছেন সেটা আগেই জানা গিয়েছিল। রাহুল এদিন টেস্টে নেতৃত্ব দেওয়ায় ভারতীয় ক্রিকেট মহলে এদিন থেকেই জোর জল্পনা শুরু হয়েছে, অদূর ভবিষ্যতে স্প্লিট ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়িয়ে রাহুলকেই তিন ফরম্যাটের নেতা হিসেবে ঘোষণা করে দেওয়া হতে পারে।

বিরাটের শততম টেস্ট বেঙ্গালুরুতে?

এরই মধ্যে বিরাট কোহলি জোহানেসবার্গ টেস্ট থেকে পিঠের চোটের কারণে ছিটকে যাওয়ার পরও তার মধ্যে ইতিবাচক দিকই দেখছেন সুনীল গাভাসকর। এই টেস্টে খেলতে কেপ টাউনে পরবর্তী টেস্টটি হতো বিরাটের শততম টেস্ট। ধারাভাষ্য দেওয়ার ফাঁকে এদিন গাভাসকর বলেন, বিরাট কোহলি টেস্ট ক্রিকেট মিস করতে চান না। পিঠের চোটের সমস্যা আমারও ছিল। তবে এই বিষয়টাও নজরে রাখার মতো যে, কেপ টাউন টেস্টে খেলতে পারলে সেটি বিরাটের ৯৯তম টেস্ট হবে। সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টটি হবে ভারতের টেস্ট অধিনায়কের শততম টেস্ট। বেঙ্গালুরুর সঙ্গে বিরাটের নিবিড় সম্পর্কও রয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে তিনি নেতৃত্ব দিয়েছেন। আমি চাইব, বিরাটের শততম টেস্ট দেখতে মাঠে দর্শকরাও আসতে পারবেন। কেন না, শততম টেস্ট খেলার কীর্তি গড়ার জন্য বিরাটের অভিবাদন প্রাপ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+