ইংল্যান্ড সফরে লাগাতার ব্যর্থ রাহানে-পূজারার পাশে রাহুল, মুখ খুললেন গাভাসকরও

লাগাতার ব্যর্থ হওয়া অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারার পাশে দাঁড়ালেন কেএল রাহুল ও সুনীল গাভাসকর।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে মূলত শুরু হয়েছিল পরম্পরা। ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট সিরিজের একের পর এক ইনিংসে ব্যর্থ হয়ে চলা টিম ইন্ডিয়ার অভিজ্ঞ অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। এবার এই দুই ক্রিকেটারের পরিবর্ত খোঁজার প্রক্রিয়া শুরু করা উচিত বলেও মনে করতে শুরু করেছেন কেউ কেউ। সেই আবহে দুই ভারতীয় ক্রিকেটারের পাশে দাঁড়ালেন সতীর্থ তথা লর্ডস টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত শতরান করা কেএল রাহুল। অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারাকে নিয়ে মুখ খুললেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকরও।

ব্যর্থ পূজারা ও রাহানে

ব্যর্থ পূজারা ও রাহানে

লর্ডসে চলতে থাকা ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৩ বল খেলে মাত্র ৯ রান করেছেন চেতেশ্বর পূজারা। অন্যদিকে একই ইনিংসে ২৩ বল খেলে ১ রান করে আউট হয়েছেন অজিঙ্ক রাহানে। নটিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪ রান করে আউট হয়েছিলেন পূজারা। একই টেস্টের প্রথম ইনিংসে নিজের নামের পাশে মাত্র ৫ রান জুড়তে পেরেছিলেন রাহানে। ২০১৯ সালে অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ হারানোর ক্ষেত্রে প্রধান ভূমিকা নেওয়া পূজারা ভারতের হয়ে সাদা পোশাকে শেষ ১০টি ইনিংসে অর্ধশতরান পাননি। অন্যদিকে ২০২০-২১ মরসুমে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ে ছাপ ছেড়ে যাওয়া রাহানেও শেষ সাতটি ইনিংসে হাফ সেঞ্চুরি পাননি। শেষ ১৫টি টেস্ট ইনিংসে ২৭.৮-র গড়ে ৩৮৯ রান করেছেন পূজারা। শেষ ১৪টি টেস্ট ইনিংসে রাহানের ব্যাট থেকে এসেছে ২৬৯ রান। রানের গড় ১৯.২১। ফলে ভারতীয় দল থেকে এই দুই সিনিয়র ক্রিকেটারের বিদায় আসন্ন বলে ক্রিকেট মহলের একাংশ মনে করতে শুরু করেছে।

পাশে দাঁড়ালেন রাহুল

পাশে দাঁড়ালেন রাহুল

সিনিয়র চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানের পাশে দাঁড়িয়েছেন কেএল রাহুল। দলের দুই অভিজ্ঞ ক্রিকেটারকে বিশ্বমানের ব্যাটসম্যান বলে আখ্যা দিয়েছেন টিম ইন্ডিয়ার ওপেনার। তাঁর বক্তব্য, দীর্ঘদিন ধরে ভারতীয় দলের হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে চলেছেন পূজারা ও রাহানে। দেশের হয়ে অনেক মুশকিল মুহুর্ত থেকে ম্যাচ বের করে দুই সিনিয়র ক্রিকেটার নিজেদের প্রতিষ্ঠিত করেছেন বলেও জানিয়েছেন রাহুল। এই রানহীন যাত্রা থামানোর কৌশল পূজারা ও রাহানের জানা আছে বলেও দাবি করেছেন টিম ইন্ডিয়ার ওপেনার। তাঁর কথায়, ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে তাদেরই মাটিতে প্রতিদিন দলের সব ক্রিকেটার ভাল খেলবে, তার কোনও মানে নেই। দিনের শেষে দলগত পারফরম্যান্স ম্যাচে প্রভাব ফেলবে বলে মনে করেন রাহুল। যিনি লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ১২৯ রান হাঁকান। নটিংহ্যাম টেস্টেও ৮৪ রান করা টিম ইন্ডিয়ার ওপেনার অবশ্য লর্ডসে নিজের আউট হওয়ার ধরনে হতাশই হয়েছেন।

কী বললেন গাভাসকর

কী বললেন গাভাসকর

সমালোচনার তোড়ের মুখে দাঁড়িয়ে অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারার পাশে দাঁড়িয়েছেন সুনীল গাভাসকর। তাঁর কথায়, টিম ইন্ডিয়ার দুই অভিজ্ঞ ক্রিকেটারই সহজে ছাড়বার পাত্র নন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রাহানেই যে সবচেয়ে বেশি স্কোর (৪৯) করেছিলেন, তা জানাতে ভোলেননি গাভাসকর। পাশাপাশি শেষ অস্ট্রেলিয়া সফরেও যে পূজারা ভারতকে ব্যাট হাতে নিশ্চয়তা দেননি, তা দাবি করলে অতীতকে অপমান করা হবে বলে মনে করেন কিংবদন্তি। তাঁর কথায়, ইংল্যান্ড সফরে দুই ক্রিকেটারই ব্যাটিং টেকনিক নিয়ে ভুগছেন। এর জন্য রাহানে এবং পূজারাকে কেবল কাঠগড়ায় তোলাটা ঠিক হবে না বলেও মনে করেন গাভাসকর। তাঁর মতে, এই ব্যর্থতা দলের প্রশিক্ষকদেরও। যাঁরা সব দেখেও রাহানে ও পূজারার ভুল হয়তো ধরিয়ে দিতে পারছেন না।

ভিভিএস লক্ষ্মণ কী বললেন

ভিভিএস লক্ষ্মণ কী বললেন

চলতে থেকে ব্যাড প্যাচ থেকে কীভাবে বেরোনা যায় তা চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে ভালভাবেই জানেন বলে দাবি ভিভিএস লক্ষ্মণ। তবে দুই ক্রিকেটারই যে কায়দায় বারবার আউট হচ্ছেন, তা দেখে হতাশ হয়েছেন ভারতের প্রাক্তন কিংবদন্তি ব্যাটসম্যান। তাঁর বক্তব্য, শেষ আট থেকে দশ মাস ধরে বিভিন্ন টেস্ট ম্যাচে একই ভাবে আউট হচ্ছেন পূজারা ও রাহানে। টিম ইন্ডিয়ার দুই সিনিয়র ক্রিকেটারের ব্যাটিং টেকনিকে ক্রটি বারবার ধরা পড়ছে বলেও জানিয়েছেন ভেরি ভেরি স্পেশাল। বাইরের সমালোচনায় কান না দিয়ে আপাতত নিজেদের ফুটওয়ার্ক ও ব্যাটিং স্টাইল নিয়ে পূজারা ও রাহানের ভাবনাচিন্তা শুরু করা উচিত বলে মনে করেন লক্ষ্মণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+