বিরাট-অনুষ্কাদের সঙ্গে ছুটি কাটানোর ফাঁকেই এক ফ্রেমে রাহুল-আথিয়া
তাঁদের সম্পর্ক ঘিরে গুঞ্জন চলছেই। ইংল্যান্ড সফরে বান্ধবী আথিয়া শেট্টিকে নিয়ে গিয়েছেন লোকেশ রাহুল। কিন্তু এক ফ্রেমে এতদিন ধরা দেননি। নিজেদের সম্পর্ক নিয়েও প্রকাশ্যে দুজনের কেউ কিছু বলেননি। তবে জামাই হিসেবে রাহুল যে তাঁর পছন্দ আগে তা বুঝিয়ে দিয়েছেন বলিউড অভিনেতা সুনীল শেট্টি। অবশেষে বলিউড তারকা তথা বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মার শেয়ার করা ফ্রেমেই ধরা পড়লেন রাহুল ও আথিয়া। যে ছবি দেখে লাইক দিয়েছেন আথিয়ার পিতা সুনীল শেট্টি।

(ছবি- অনুষ্কা শর্মার ইনস্টাগ্রাম)
ছবিতে দেখা গিয়েছে ইশান্ত শর্মা ও উমেশ যাদবরাও তাঁদের স্ত্রীদের নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। বিরাট ও উমেশের সামনে প্যারাম্বুলেটরে তাঁদের সন্তানদের উপস্থিতি বোঝা গেলেও সেই শিশুদের ছবি প্রকাশ্যে আনা হয়নি। বিরাট কোহলিদের পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেট দলের বহুচর্চিত জুটি রাহুল ও আথিয়াকে। এর মাধ্যমেই তাঁরা নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন বলে মনে করা হচ্ছে। এর আগে রাহুল ও আথিয়ার বিভিন্ন ছবিতে দুজনের একসঙ্গে থাকার প্রমাণ মিললেও এক ফ্রেমে দেখা যায়নি। তবে বার বেশ কয়েকটি ছবিতে দেখা যেতেই সেগুলি রীতিমতো ভাইরাল এবং চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
প্রস্তুতি ম্যাচ খেলা-সহ ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে নামার আগে ডারহামেই অনুশীলন করল ভারতীয় দল। ট্রেন্টব্রিজে প্রথম টেস্ট শুরু ৪ অগাস্ট থেকে। টানা জৈব সুরক্ষা বলয়ে থাকতে যাতে মানসিক স্বাস্থ্য ভারতীয় দলকে সমস্যায় না ফেলে সেজন্য ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের পরিবারকে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ব্যতিক্রম রাহুল, যিনি তাঁর বান্ধবী তথা হবু স্ত্রী আথিয়াকে নিয়ে ইংল্যান্ডে গিয়েছেন। বোর্ডের কাছে আথিয়াকে পার্টনার পরিচয়ও দিয়েছিলেন রাহুল। ডারহামের অনুশীলনের ফাঁকে ক্রিকেটাররা স্ত্রী, সন্তানদের নিয়ে ঘুরতেও বেরিয়েছেন। আর তাতেই পাশাপাশি দেখা গিয়েছে রাহুল ও আথিয়াকে। রাহুল নিজে যে ছবি শেয়ার করেছেন তাতে কিন্তু সেই ছবিটি নেই। রয়েছে অনুষ্কা শর্মার শেয়ার করা ছবিতে। যেখানে অনুষ্কা লিখেছেন. ডার-হাম সাথ সাথ হ্যায়। লোকেশ রাহুল, আথিয়া শেট্টি, ইশান্ত শর্মা, তাঁর স্ত্রী প্রতিমা সিং, উমেশ যাদব ও তাঁর স্ত্রী তানিয়া ওয়াধওয়া এবং ভারতীয় দলের সাপোর্ট স্টাফ তথা বিসিসিআই মিডিয়া দেখভালের দায়িত্বপ্রাপ্ত রাজল অরোরাকে দেখা গিয়েছে ভাইরাল ছবিটিতে।
ডারহামে ঘুরতে যাওয়ার ছবি শেয়ার করেছেন লোকেশ রাহুল, বিরাট কোহলিরাও। তবে অনুষ্কার ছবিই সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে অনেক দিন পর রাহুল আর আথিয়াকে এক ফ্রেমে দেখতে পেয়ে। দুজনের সম্পর্ক যে আর গুঞ্জন পর্যায়ে নেই সেটাও পরিষ্কার হয়ে গিয়েছে।
Thank you @DurhamCricket for having us over. We enjoyed our time here 🙌🙌 https://t.co/uQCXryt4Te pic.twitter.com/EiFehCpN2H
— BCCI (@BCCI) July 30, 2021












Click it and Unblock the Notifications