KL Rahul: সতীর্থদের সরঞ্জাম নিলামে তুললেন রাহুল, কত দামে বিক্রি হল ধোনি-কোহলির জার্সি-ব্যাট?
সতীর্থদের ক্রীড়া সরঞ্জাম নিলামে তুললেন কেএল রাহুল। সমাজের বিশেষভাবে সক্ষম শিশুদের পাশে দাঁড়াতে বিরাট কোহলি, এমএস ধোনি, রোহিত শর্মার ব্যবহৃত সামগ্রী নিলামে তুললেন ভারতীয় দলের ক্রিকেটার কেএল রাহুল এবং তাঁর স্ত্রী আথিয়া শেট্টি। একটি স্বেচ্চাসেবী সংস্থার পক্ষ থেকে এই নিলাম করা হয়। যেখানে রেকর্ড মূল্য বিক্রি হল ধোনি-কোহলির ব্যবহৃত সামগ্রী।
সবচেয়ে দামি দর ছিল বিরাট কোহলির জার্সির, এই জার্সির দাম উঠে ৪০ লক্ষ্য টাকা। কোহলির গ্লাভসের দাম ২৮ লক্ষ্য টাকা উঠে। টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার ব্যাট বিক্রি হয়েছে ২৪ লক্ষ্য টাকায়। এছাড়াও, এমএস ধোনি এবং রাহুল দ্রাবিড়ের ব্যাট যথাক্রমে ১৩ লক্ষ এবং ১১ লক্ষ টাকায় বিক্রি হয়েছে মেগা নিলামে।

কেএল রাহুল বলেছেন, 'ক্রিকেট ফর চ্যারিটি' নিলামে মোট ১.৯৩ কোটি টাকার তহবিল সংগ্রহ করা হয়েছে। এই নিলাম থেকে প্রাপ্ত আয় সরাসরি একটি সেচ্ছাসেবী সংস্থার শ্রবণ-প্রতিবন্ধী এবং বিশেষ ভাবে সক্ষম শিশুদের স্কুলে সহায়তার জন্য ব্যবহৃত হবে, আমি হৃদয় দিয়ে এই কাজটা করি। যাতে ওদের মুখে হাসি দেখতে পারি।’
দুই দিন আগে কেএল রাহুলের অবসর নিয়ে হঠাৎ করেই জল্পনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়।বৃহস্পতিবার সন্ধ্যায় রাহুল প্রথম ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন আমি একটি ঘোষণা করতে চলেছি, এখানে নজর রাখুন। অনেক সময় সেলিব্রিটিরা কোনও ঘোষণার আগে এই ধরনের পোস্ট করেন।
কিন্তু রাহুলের এই পোস্টের পরই সমাজ মাধ্যম জুড়ে তাঁর অবসরের খবর ছড়িয়ে পড়ে। একটি ফেক পোস্ট সোশ্যাল মিডিয়ায় রাহুলের নামে প্রচারিত হতে থাকে যেখানে লেখা হয় ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন রাহুল।যদিও পরে জানা গিয়েছে বিষয়টি সম্পূর্ণ ভুয়ো। রাহুলের নামে নক প্রোফাইল তৈরি করে এই মিথ্যা প্রচার করা হচ্ছে।
লাল বলের ক্রিকেটে ভারতীয় দলে রাহুলের জায়গা পাওয়াই কঠিন হয়ে গিয়েছে। পুরনো জায়গা ফেরত পেতে চাইছেন রাহুল। কিন্তু টেস্টে ওপেনার হিসাবে খেলা রাহুলের লড়াই যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিলের সঙ্গে। মিডল অর্ডারেও খেলতে স্বচ্ছন্দ রাহুল। কিন্তু সেই জায়গায় ফিরবেন উইকেটরক্ষক ঋষভ পন্থ।












Click it and Unblock the Notifications