লোকেশ রাহুলের সঙ্গে আথিয়া শেট্টির বিয়ে কাল, অনুষ্ঠান সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নিন
লোকেশ রাহুল ও আথিয়া শেট্টির বিয়ে কাল। সুনীল শেট্টির খাণ্ডালার বাংলোয় হবে বিয়ে। সংবাদমাধ্যমের সামনে নবদম্পতিকে হাজির করাবেন বলে জানালেন আথিয়ার বাবা সুনীল।
লোকেশ রাহুল বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন আথিয়া শেট্টির সঙ্গে। বলিউড অভিনেতা সুনীল শেট্টির কন্যা আথিয়া নিজেও একজন অভিনেত্রী। সুনীল শেট্টির খাণ্ডালার বাংলোয় বিয়ের অনুষ্ঠানে ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়-স্বজন উপস্থিত থাকবেন। কাল নবদম্পতিকে সংবাদমাধ্যমের সামনে হাজির করানোর আশ্বাস দিয়েছেন সুনীল শেট্টি।

রাহুল-আথিয়ার বিয়ে কাল
চার বছর ধরে সম্পর্কে রয়েছেন রাহুল ও আথিয়া। সুনীল শেট্টির খাণ্ডালায় যে বাংলোটি রয়েছে সেটির নাম জাহান। সেখানেই হবে বিয়ের অনুষ্ঠান। তবে প্রাক-বিবাহের নানা অনুষ্ঠান সুনীলের মুম্বইয়ের বাড়িতেই হতে পারে বলে জানা যাচ্ছে। হলদি অনুষ্ঠানে রাহুল ও আথিয়া কোন চমক দেবেন তা গোপনই রাখা হয়েছে। জানা গিয়েছে, দুই পক্ষের ১০০ জন করে আত্মীয়, বন্ধু ও অতিথি থাকবেন বিয়ের অনুষ্ঠানে। ভারতীয় দলের কিছু ক্রিকেটার বা বলিউড তারকারা ডেস্টিনেশন ওয়েডিং সারলেও সেই পথে হাঁটলেন না রাহুল-আথিয়া। বিয়ের জন্য রাহুল নিউজিল্যান্ড সিরিজ খেলছেন না। তিনি এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলবেন।
আজ শুরু প্রাক-বিবাহ অনুষ্ঠান
আজ উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশে করজোড়ে হাজির হন সুনীল শেট্টি। বলেন, আপনাদের ভালোবাসা পেয়ে আমরা আপ্লুত। প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাই। বর-কনেকে কাল আপনাদের সামনে হাজির করাব। জাহানকে যে সাজিয়ে তোলা হয়েছে তার ছবি বাইরে থেকে ক্যামেরাবন্দি করেছেন অনেকেই। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছে, আজ গ্র্যান্ড ককটেল পার্টি থাকছে। সেখানে দুই পরিবারের লোকজন ও বন্ধুরা থাকছেন। হলদি, মেহেন্দি, বিয়ের অনুষ্ঠান যেখানে হবে তার কাছাকাছি অভিজাত হোটেলে রাখা হয়েছে অতিথিদের।
ভাইরাল বিয়ের মণ্ডপের ভিডিও
সোশ্যাল মিডিয়ায় ঘুরছে বিয়ের মণ্ডপের ছবি ও ভিডিও। যাঁরা লোকেশ ও আথিয়ার প্রাক-বিবাহ ও বিয়ের অনুষ্ঠানে হাজির থাকবেন তাঁদের বলা হয়েছে ফোন ব্যবহার না করতে। কেউ যাতে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় বা সংবাদমাধ্যমকে আগেভাগে না দিতে পারেন সেজন্য সবরকম সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বিয়ের অনুষ্ঠানে কাউকে মোবাইল নিয়ে ঢুকতে দেওয়া হবে না বলেও জানা গিয়েছে।

কোন ক্রিকেটাররা থাকবেন স্পষ্ট নয়
ভারত-নিউজিল্যান্ড ওডিআই সিরিজ চলছে। ফলে ভারতীয় দলের ক্রিকেটাররা কাল বিয়ের অনুষ্ঠানে হাজির থাকতে পারবেন না। তবে যেহেতু ভারত সিরিজ জিতে গিয়েছে সেক্ষেত্রে টেস্ট দলে থাকবেন এমন ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হতে পারে মঙ্গলবারের ম্যাচে। কোন ক্রিকেটাররা রাহুলের বিয়েতে হাজির থাকবেন তা এখনও স্পষ্ট নয়। আইপিএলের সময় বড় আকারে রিসেপশন হবে। জানা গিয়েছে, দক্ষিণ ভারতীয় খাবার থাকছে বিয়ের মেনুতে। রীতি মেনে কলাপাতায় খাবার পরিবেশন করা হতে পারে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications