AUS-A vs IND-A: ঈশ্বরণের সঙ্গী হচ্ছেন রাহুল, প্রথম টেস্টে রোহিতের বিকল্প ওপেনার হবেন কর্ণাটকী তারকা?

ভারতীয় দলের বাকি সদস্যদের আগেই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়ছেন কেএল রাহুল ও ধ্রুব জুরেল। ভারতীয় এ দলের সঙ্গে অনুশীলনেও যোগও দিয়েছেন, এবার বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্টে মাঠেও নামবেন রাহুল।

আগামী ২২ নভেম্বর থেকে শুরু হবে বর্ডার-গাভাসকর ট্রফি। এই সিরিজের প্রথম ম্যাচে ভারত অধিনায়ক রোহিত শর্মার খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। মুম্বই টেস্টে হারের পরই রোহিত আভাস দিয়েছেন পারথ টেস্টে তিনি নাও খেলতে পারেন। রোহিত একান্তই খেলতে না পারলে সেক্ষেত্রে যশস্বী জয়সওয়ালের সঙ্গী হিসেবে নতুন ওপেনার খুঁজে বার করতে হবে গৌতম গম্ভীরকে, রাহুল কি হবেন পারথ টেস্টে ভারতীয় দলের ওপেনার?

বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্টে খেলতে চলেছেন কেএল রাহুল। ক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে, অস্ট্রে‌লিয়া এ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টে রাহুল হতে পারেন ওপেনে অভিমন্যু ঈশ্বরণের সঙ্গী। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্সের পর এবার অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলেও সুযোগ পেয়েছেন ঈশ্বরণ। তিনি রোহিতের বি্কল্প ওপেনার হওয়ার লড়াইয়ে আছেন। ফলে এই ম্যাচে দুই ওপেনারের দিকে নজর থাকবে থিঙ্ক ট্যাঙ্কের।

অস্ট্রে‌লিয়া এ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টে রাহুল এবং ঈশ্বরণ ওপেন করতে ঋতুরাজের জায়গা পরিবর্তন হবে। ভারতীয় এ দলের অধিনায়ক খেলতে পারেন তিন নম্বরে। এই ম্যাচের আগে ভারতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছেন ধ্রুব জুরেলও। ফলে তিনিও এই ম্যাচে খেলতে পারেন। সেক্ষেত্রে ঈশান কিষাণের দলে জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা আছে। প্রথম ম্যাচে ভারতীয় এ দল হেরেছে। এবার দ্বিতীয় ম্যাচে বড় পরীক্ষা।

এমনিতেই কেএলে রাহুল সাম্প্রতিক সময়ে একেবারেই ছন্দে নেই। বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে হতাশাজনক পারফরম্যান্স করেন। এরপর পুণে এবং মুম্বইতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে প্রথম একাদশে জায়গা হয়নি রাহুলের। এমনকি ভারতীয় দলের স্কোয়াডে থাকলেও তিনটি ম্যাচে একটিতেও স্থান হয়নি ধ্রুব জুরেলের। শুধু বেঙ্গালুরুতে প্রথম টেস্টে পন্থ চোট পাওয়ায় তাঁর পরিবর্তে কিপিং করেন।

ফলে জুরেল এবং রাহুলের বাড়তি প্রস্তুতির জন্য তাদের আগেই অস্ট্রেলিয়ায় পাঠানো হয়েছে। তাদের জুড়ে দেওয়া হয়েছে এ দলের সঙ্গে। এই ম্যাচ কিন্তু রাহু‌লের কাছে বড় পরীক্ষা। রান না পেলে বর্ডার-গাভাসকর ট্রফিতেও প্রথম একাদশে তাঁর সুযোগ পাওয়া কঠিন হবে। আগামী কয়েকদিনের মধ্যেই ভারতীয় দল অস্ট্রেলিয়া পৌঁছে যাবে, সেখানে কোনও প্রস্তুতি ম্যাচ খেলবে না ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+