দিল্লির বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নাইটদের, দিল্লির দলে একটি বড় পরিবর্তন

দিল্লির বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নাইটদের

দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রথম একাদশে কোনও পরিবর্তন আনেনি কেকেআর। সেট টিম ধরে রেখেছে তারা। তবে, দিল্লি ক্যাপিটলসের শিবিরে একটি পরিবর্তন হয়েছে। এনরিচ নোকিয়ার পরিবর্তে প্রথম একাদশে ফিরেছেন খালিল আহমেদ।

দিল্লির বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নাইটদের, দিল্লির দলে একটি বড় পরিবর্তন

মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে দুই দলের জন্য এই ম্যাচের গুরুত্ব দুই রকম। গত বারের রানার্স কেকেআর নতুন অধিনায়ক শ্রেয়সের নেতৃত্বে নিজেদের যাত্রাপথে সাফল্যের সঙ্গেই এগিয়ে চলেছে। চার ম্যাচে তিনটি জিতে ধীরে ধীরে প্লে-অফের দাবি জোরদার করছে নাইট বাহিনী। শাহরুখ খান স্বয়ং দলের পারফরম্যান্সে খুশি প্রকাশ করেছেন। তবে, এই ম্যাচে কেকেআর-এর জার্সিতে আগামী দিনে কিছু ক্রিকেটারের ভবিষ্যৎ নির্ভর করছে। অজিঙ্ক রাহানে, নীতিশ রানার মতো ক্রিকেটাররা লাগাতার ব্যর্থ হচ্ছেন । কোনও দলের পক্ষে সম্ভব নয় এই ধরনের ক্রিকেটারকে দিনের পর দিন খেলিয়ে যাওয়া। এই ম্যাচে এরা কেমন খেলে নজর থাকবে টিম ম্যানেজমেন্টের। দলে জায়গা পাওয়ার জন্য বাইরে অপেক্ষারত একাধিক প্রতিভাবান তরুণ ক্রিকেটার। এই ম্য়াচেও ব্যর্থ হলে পরবর্তী ম্যাচের জন্য অন্য চিন্তা ভাবনা শুরু করতে হবে কেকেআর ম্যানেজমেন্টকে।

অপর দিকে, দিল্লি ক্যাপিটলস জয় দিয়ে শুরু করলেও শেষ দুই ম্যাচে হেরে গিয়েছে। ভাল মতো লড়াইয়ে থাকতে হলে জয় অত্যন্ত প্রয়োজন ঋষভ পন্থের দলে। অপর দিকে, এটি অনেক হিসেব বুঝে নেওয়ার ম্যাচ হতে চলেছে কুলদীপ যাদবের কাছে। কুলদীপকে দীর্ঘদিন না খেলিয়ে শেষ করে দিচ্ছিল কেকেআর। দিল্লি এ বার নিলাম থেকে কুলদীপকে তুলে নিয়েছে। পুরনো ফ্রাঞ্চাইজির অপমানের জবাব দেওয়ার মঞ্চ হিসেবে এই ম্যাচকে কুলদীপ যে বেছে নেবেন তা বলার কোনও অপেক্ষা রাখে না।

দিল্লির বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নাইটদের, দিল্লির দলে একটি বড় পরিবর্তন

কলকাতা নাইট রাইডার্স:

অজিঙ্ক রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), স্যাম বিলিংস (উইকেটরক্ষক), নীতিশ রানা, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, প্যাট কামিন্স, উমেশ যাদব, রশিক সালাম, বরুণ চক্রবর্তী

দিল্লি ক্যাপিটলস:

পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, ঋষভ পন্থ (অধিনায়ক এবং উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল, সরফরাজ খান, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান, খালিল আহমেদ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+