KKR vs SRH ম্যাচ কখন শুরু হলে কত ওভার খেলা হবে? কলকাতার সুযোগ কতটা?

আইপিএলের লেটেস্ট আপডেট বলছে, ১১ টা ৫০ মিনিটের মধ্যে খেলা শুরু হলে কলকাতা পুরো ২০ ওভার খেলতে পারবে। যদি খেল ১২টা৫৮ মিনিটে শুরু হয় তাহলে ৫ ওভার খেলা হবে। কলকাতাকে করতে হবে ৪১ রান।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কলকাতা নাইট রাইডার্স। এবং অনবদ্য বল করে ডেভিড ওয়ার্নারের দলকে ২০ ওভারে ১২৮/৭-এ আটকে রেখেছে কলকাতা।

ম্যাচ যখন কলকাতার প্রায় পকেটে বলে মনে করা হচ্ছে, ঠিক তখনই বাধা হয়ে দাঁড়িয়েছে প্রকৃতি। হায়দ্রাবাদ ইনিংস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়। সেই বৃষ্টি প্রায় এক ঘণ্টা অঝোর ধারায় পড়ার পরও থামার কোনও লক্ষণ নেই। তেজ কমে এলেও ঝিরঝি্রে বৃষ্টি কেকেআরের ভক্তদের রক্তচাপ বাড়িয়ে চলেছে।

KKR vs SRH ম্যাচ কখন শুরু হলে কত ওভার খেলা হবে?

তার কারণ এই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে হায়দ্রাবাদ কলকাতার থেকে লিগ তালিকায় এগি্য়ে থাকা উপরে উঠে যাবে। কলকাতাকে নিরুপায় হয়ে বিদায় নিতে হবে।

তবে আইপিএলের লেটেস্ট আপডেট বলছে, ১১ টা ৫০ মিনিটের মধ্যে খেলা শুরু হলে কলকাতা পুরো ২০ ওভার খেলতে পারবে। যদি খেল ১২টা৫৮ মিনিটে শুরু হয় তাহলে ৫ ওভার খেলা হবে। কলকাতাকে করতে হবে ৪১ রান। আর যদি তারপর রাত ১টা ২০ মিনিটে খেলা শুরু হয় তাহলে সুপার ওভার হবে। আর তাও না হলে হায়দ্রাবাদ পরের কোয়ালিফায়ারে মুম্বইয়ের বিরুদ্ধে খেলবে, কলকাতাকে খালি হাতে ফিপতে হবে।

{promotion-urls}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+