KKR VS RCB: কেকেআর সাবধান, ইডেনে অনুশীলনেই বিরাট ঝড়

বৃহস্পতিবার ইডেনে নাইটদের বিরাট ম্যাচ। আরসিবি বনাম কেকেআর ম্যাচে যাবতীয় আকর্ষণ একজনকে ঘিরেই। তিনি কিং কোহলি। মেগা ম্যাচের যাবতীয় উত্তাপ শুষে নিচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়কই। সোমবারই কলকাতায় চলে এসেছিলেন। কিন্তু মঙ্গলবার ইডেন মুখো হননি কোহলি। বুধবার দলের সঙ্গে অনুশীলনে এলেন।শুধু এলেনই না। যেন এলেন, দেখলেন, জয় করলেন। নাইট ম্যাচের মহড়াতেই ক্রিকেটের নন্দন কাননে ঝড় তুললেন।

বিরাট কোহলি

অনুশীলনে একের পর এক বল ছক্কা হাঁকানোর ভঙ্গিতেই মারলেন। ২০১৯ সালে এই মাঠেই আইপিএলে শেষ শতরানটি করেছিলেন প্রাক্তন আরসিবি অধিনায়ক। এরপর অন্ধকার সময় গেছে তার কেরিয়ারে। আরসিবি হোক বা ভারতীয় দল। ব্যাটিংয়ে তার ব্যর্থতাই হয়েছে নিত্যসঙ্গী। কিন্তু বিগত কয়েক মাস ধরেই গ্রহণ কেটেছে বিরাটের ব্যাটে। আবার রান আসছে। আইপিএলের প্রথম ম্যাচেই ঝড় তুলে কোহলি বুঝিয়ে দিয়েছেন তিনিই রানের রাজা।

বৃহস্পতিবার সামনে কেকেআর। প্রতিপক্ষ দল প্রথম ম্যাচে হেরে এমনিতেই চাপে। চ্যাম্পিয়নরা জানেন আত্মবিশ্বাসের নড়বড়ে থাকা প্রতিপক্ষকে কিভাবে দুমড়ে মুচড়ে দিতে হয়। বুধবারের অনুশীলনে বিরাটের ব্যাটে দেখা গেল সেই ঝাঁঝ। একের পর এক বল হাওয়ায় ওড়াচ্ছিলেন। পাশের নেটে নাইট বোলারদের যেন বার্তা দিয়ে রাখলেন কাল তোমাদের জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এই শরীরী ভাষায় বুঝিয়ে দিচ্ছে শাহরুখের গড়ে তিনি ঝড় তুলতে কতটা মরিয়া।

বিরাট কোহলি

কেকেআরে বাঙালি ক্রিকেটাররা ব্রাত্য। কিন্তু ব্যাঙ্গালুরুতে আবার অন্য চিত্র। বিরাটের দলে রয়েছেন বাংলা দলের দুই ক্রিকেটার শাহবাজ আহমেদ এবং আকাশদীপ। শুধু স্কোয়াডে রাখাই নয়, আকাশদীপকে দলেও রাখছে আরসিবি। বৃহস্পতিবার কেকেআরের বিরুদ্ধে ঘরের মাঠে চেনা উইকেটে বল করতে নামবেন আকাশদীপ।

ম্যাচের আগের দিন আরসিবি টিম ম্যানেজমেন্টও সাংবাদিক সম্মেলনে পাঠিয়ে দিলেন দলের বঙ্গ সদস্যকে ।ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করেছেন। রত্ন চিনতে ভুল করেনি আরসিবি। বিরাটদের দলে গিয়ে অনেক কিছু শিখতে পেরেছেন তা ইডেনে বসে অকপটে জানিয়ে দিলেন আকাশদীপ। তার কথায়,' আরসিবি শিবিরে গিয়ে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। তোমার মধ্যে যদি ফিটনেস থাকে, ট্যালেন্ট থাকে তাহলে সেটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটাই শিখতে পেরেছি।'

বিরাট কোহলি

এখনো পর্যন্ত আইপিএলে একাধিক উইকেট রয়েছে আকাশের নামের পাশে তবে ভারত অধিনায়ক রোহিত শর্মার উইকেটটাই যে তার কাছে সেরা তা জানিয়ে দিলেন রঞ্জি রানার্স দলের সদস্য।আরসিবি বনাম কেকেআর ম্যাচের চুম্বকে বিরাটের মতোই আরও একজন উঠে আসছেন। তার নাম আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান তারকাকে সামলানোর ছক তৈরি করতে শুরু করে দিয়েছে আরসিবি শিবির। কেকেআর অলরাউন্ডারের জন্য যে আলাদা প্ল্যান তৈরি আছে তা ম্যাচের আগের দিন জানিয়ে দিলেন আকাশদীপ।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+