KKR VS RCB: বিরাট ম্যাচের আগে পণ্ডিত মশাইয়ের মুখে শুধুই টিম গেমের কথা

টুর্নামেন্টের প্রথম ম্যাচই হার । দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে কঠিন পরীক্ষার মুখে কেকেআর। শাহরুখ খানের দলের প্রতিপক্ষ আরসিবি। বিরাট দু প্লেসিরা রীতিমতো দাপুটে জয় দিয়ে টুর্নামেন্টের বোধন করেছেন। প্রথম ম্যাচে দুই ব্যাঙ্গালোর ওপেনারের ফর্ম তো রীতিমতো আতঙ্ক সৃষ্টি করেছে এবারের আইপিএলে। ঘরের মাঠে জয়ে ফেরার ম্যাচে অবশ্য বাড়তি কোন চাপ নেই নাইট শিবিরে।

বৃহস্পতিবার বিকেলে ইডেনে পা দিয়েই শুরু হয়ে যায় পণ্ডিতের ক্লাস। সাজঘরে বেশ কিছুক্ষণ আলোচনার পরই মাঠে নেমে পড়লেন নীতিশ রানা,আন্দ্রে রাসেলরা। ইডেনের মায়াবী সন্ধ্যায় দুই দিকে অনুশীলন করে কেকেআর এবং আরসিবি। বৃষ্টি বিঘ্নিত প্রথম ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে জয় হাতছাড়া হয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে আরসিবির বিরুদ্ধে জয় না পেলে চাপ আরও বাড়বে কেকেআরের উপর।কিন্তু নাইট শিবিরে অবশ্য 'ফিলগুড' মেজাজ। দলের হেড স্যার চন্দ্রকান্ত পণ্ডিত একেবারেই বাড়তি কোনও চাপ নিতে নারাজ।

KKR VS RCB: বিরাট ম্যাচের আগে পণ্ডিত মশাইয়ের মুখে শুধুই টিম গেমের কথা

প্রথম ম্যাচে পরাজয়কে খুব একটা গুরুত্ব দিতে চাইছেন না রঞ্জি জয়ী কোচ। ইডেনের নবরূপে সজ্জিত মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলন করতে এসে একেবারে শান্ত মেজাজেই দেখা গেল নাইটদের গুরুকে। প্রথম ম্যাচের পরাজয়ের প্রসঙ্গ উঠতেই পণ্ডিতের জবাব,' পাঞ্জাব ম্যাচ আমাদের কাছে দুর্ভাগ্যজনক এই ম্যাচের হার মনে রাখতে চাই না। একটা ম্যাচ দিয়ে সবকিছু বিচার হয় না। ঘরের মাঠে খেলা সব দলের কাছে সুবিধা জনক। সমর্থকদের সামনে খেলাটা সবসময় বাড়তি অনুপ্রেরণার হয়। আমরা সেই সুবিধাটাই কাজে লাগাতে চাই।'

খারাপ সময় কাটিয়ে আবার রানে ফিরেছেন কিং কোহলি। বৃহস্পতিবারের ম্যাচে নাইট বোলারদের বড় চ্যালেঞ্জ কিং কোহলিকে দ্রুত সাজঘরে ফেরানো। সাংবাদিক সম্মেলনে কোহলির প্রসঙ্গ উঠতেই বেশ কৌশলী হয়ে গেলেন চন্দু স্যার। বিরাট কে নিয়ে ভাঙলেন কিন্তু মোচকালেন না তিনি।বিরাট ম্যাচের রণকৌশল প্রসঙ্গে নাইটদের হেড স্যার জানিয়েছেন, ' প্রত্যেকটা টিমেরই একটি নির্দিষ্ট রণকৌশল থাকে। ম্যাচের আগে সেই রণকৌশল নিয়ে আমি কোন কথা বলবো না। এটা স্ট্র্যাটেজির অঙ্গ। তবে কারা খেলবেন ? ইমপ্যাক্ট ক্রিকেটারই বা কে হবে তা ম্যাচের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী চূড়ান্ত করা হবে।'

KKR VS RCB: বিরাট ম্যাচের আগে পণ্ডিত মশাইয়ের মুখে শুধুই টিম গেমের কথা

নাইট শিবির সূত্রের খবর, এই ম্যাচে বেশ কিছু বদল হতে পারে।কিন্তু সেই প্রসঙ্গ ম্যাচের আগে এড়িয়ে গেলেন পণ্ডিত। কেকেআর কোচের কথায় ,'প্রত্যেকেই ফিট এবং প্রত্যেককে খেলার জন্য প্রস্তুত। আমার কাছে ব্যক্তি নয় দলটাই গুরুত্বপূর্ণ। প্রত্যেকই ভালো ক্রিকেটার। ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে ভালো পারফরম্যান্স করেছেন । যিনি খেলবেন তিনি সেরাটা দিতে প্রস্তুত থাকবেন।'

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+