IPL 2021: দুরন্ত শুভমান গিল, অভিষেকে ভেঙ্কটেশের যোগ্য সঙ্গতে আরসিবিকে চূর্ণ করল কেকেআর

আইপিএলের দ্বিতীয়ার্ধের শুরুটা দারুণ করল কেকেআর। জয়ের জন্য ৯৩ রান দরকার ছিল। দশম ওভারেই ৯ উইকেটে ম্যাচ পকেটে পুরে নিয়ে আরসিবিকে চূর্ণ করল ইয়ন মর্গ্যানের দল। ৩৪ বলে ৪৮ রান করেন শুভমান গিল। ২৭ বলে ৪১ রানে অপরাজিত থাকেন এই ম্যাচেই অভিষেক হওয়া ভেঙ্কটেশ আইয়ার।

গিল-ভেঙ্কটেশের ব্যাটিং ঝড়ে চূর্ণ আরসিবি

চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আইপিএলের দ্বিতীয়ার্ধের ম্যাচে নামার আগে আজ আন্দ্রে রাসেল জানিয়ে দিয়েছিলেন, ৭ ম্যাচে ৬টি ম্যাচ জিতে প্লে অফে আমরা জায়গা পাকা করতে চাই। কিন্তু তখনও কেউ আশা করেননি তারকাখচিত আরসিবি-র বিরুদ্ধে এত সহজ জয় পাবে নাইটরা। ৬০ বল বাকি থাকতে ৯ উইকেটে জয় আসতেই আইপিএলে দুই দলের দ্বৈরথে আরসিবির চেয়ে এগিয়ে থাকার ব্যবধান আরও বাড়িয়ে নিল কেকেআর। বল বাকি থাকার নিরিখে কেকেআরের এদিনের জয় রইল পঞ্চম স্থানে।

২০০৮ সালে মুম্বইয়ে মুম্বই ইন্ডিয়ান্স ৬৮ রানের টার্গেট তাড়া করতে নেমে কেকেআরকে ৮ উইকেটে হারিয়েছিল ৮৭ বল বাকি থাকতে। ২০১১ সালে ইন্দোরে কোচি টাস্কার্স ৮ উইকেটে হারিয়েছিল রাজস্থান রয়্যালসকে, ৯৮ রানের টার্গেট তাড়া করতে নেমে জিতেছিল ৭৬ বল বাকি থাকতে। ২০১৭ সালে কিংস ইলেভেন পাঞ্জাব ৬৮ রানের টার্গেট তাড়া করতে নেমে মোহালিতে দিল্লি ডেয়ারডেভিলসকে ১০ উইকেটে হারিয়েছিল ৭৩ বল বাকি থাকতে। ২০১৮ সালে ইন্দোরে আরসিবি ৮৯ রানের টার্গেটে পৌঁছে গিয়েছিল ৭১ বল বাকি থাকতে, কোনও উইকেট না হারিয়ে। তারপরই রইল এদিনের কেকেআরের জয়টি।

টস জিতে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ৯২ রানে অল আউট হয়ে গিয়েছিল আরসিবি। বিরাট কোহলি ৫, গ্লেন ম্যাক্সওয়েল ১০ রানের বেশি করতে পারেননি। এবারের আইপিএলে এই প্রথম প্রথম বলেই বোল্ড হলেন এবি ডি ভিলিয়ার্স। আরসিবির সর্বাধিক ২২ রান করেন দেবদত্ত পাড়িক্কল। কৃপণ বোলিংয়ের মাধ্যমে তিনটি করে উইকেট নেন আন্দ্রে রাসেল ও বরুণ চক্রবর্তী। লকি ফার্গুসন দুটি উইকেট পান। প্রসিদ্ধ কৃষ্ণ তুলে নেন বিরাট কোহলির উইকেট। জবাবে সহজ জয় ছিনিয়ে নেয় কেকেআর। ইয়ন মর্গ্যানের দলকে স্বস্তি দিতেই পারে ওপেনারের ভূমিকায় অভিষেক ম্যাচেই ভেঙ্কটেশ আইয়ারের ব্যাটিং। অবলীলায় রিভার্স স্যুইপ-সহ টি ২০-র উপযোগী সাহসী শট নিতে দেখা গেল তাঁকে। চোট সারিয়ে কামব্যাক ম্যাচে নেমেই ছন্দে থাকার ইঙ্গিত দিলেন শুভমান গিল। প্রস্তুতি ম্যাচেও তিনি অল্পের জন্য শতরান হাতছাড়া করেছিলেন। এদিনের জয়ের সুবাদে সাত থেকে সটান পাঁচে উঠে এল নাইটরা। ৮ ম্যাচে মর্গ্যানের দলের সংগ্রহে ৬ পয়েন্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+