নিজেদের অধিনায়ককে চিনুন কেকেআর ফ্যানরা, খোলামেলা দীনেশের উত্তর
জীবনের নানা দিক নিয়ে কথা বললেন দীনেশ কার্তিক
কেকেআর অধিনায়কের বাজার বেশ গরম। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে শেষ বলে ৬ রান মেরে ম্যাচ জেতানোর পর থেকে গোটা দেশ দীনেশ কার্তিককে নিয়ে আলোচনা ও প্রশংসা দুইয় যেন থামছে না। সোজাসাপ্টা প্রশ্নের উত্তরে যা বললেন কার্তিক।

কী করে ৮ বলে ২৯ করলেন?
আমি আরও পাঁচটা ম্যাচের মতোই এগিয়েছিলাম। আমাদের জন্য ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল। যেভাবে ফাইনালে উঠেছিল তা দারুণ ছিল। তবে ম্যাচটা আরও পাঁচটা ম্যাচের মতোই ছিল। টুর্নামেন্টটা জিততে চাইছিলাম। তার সঙ্গে আমিও ব্যক্তিগতভাবে ভালো করেছি, এটা একটা বাড়তি বোনাস।
শেষ দিকে যখন বিজয়শংকর কয়েকটা সুযোগ মিস করেছিলেন, তখন কী চাপ হয়েছিল?
ও কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল তা খুব ভালো বুঝতে পারি। ক্রিকেটার হিসেবে এরকম অবস্থার মধ্যে দিয়ে আমরা সবাই যাই। আমি যেখানে চাইছি বল সেখান দিয়ে যায় না। বিজয় শংকরের সঙ্গেও নিশ্চয় এরকম হচ্ছিল। ও চতুর্থ বলে চার মেরেছিল সেটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয়েছিল আমি বোধহয় শেষ অবধি একটা কিছু করতে পারব।

আপনাকে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ফিনিশার তুলনা করা হচ্ছে, কী বলবেন?
আমি কখনই নিজেকে ওঁর সঙ্গে তুলনা করি না। ভারতীয় ক্রিকেটে উনি যা যা পেয়েছেন তাতে উনি লেজেন্ড। আমি এখনও শিখছি। আমি সেই স্কুলে এখনও শিখছি, যেখানে উনি শিক্ষক। আমরা দুজনেই একসঙ্গে আছি। ব্যক্তি হিসেবে ওনার থেকে অনেক শিখেছি। ক্রিকেট ও ক্রিকেটের বাইরের জীবনে অনেক সময় একসঙ্গে কাটিয়েছি। তবে উনি খুবই ফোকাসড একজন আর আমি ভীষণই অশান্ত একজন মানুষ।

কলকাতা দলের অধিনায়ক হিসেবে চেন্নাই বধের জন্য কী ভেবেছেন ?
চেন্নাই নিঃসন্দেহে দারুণ এক দল। আসল আইপিএলের আটটি দলই দারুণ। ম্যাচের প্রাথমিক অবস্থায় কারা কতটা দক্ষতার সঙ্গে খেলে তার ওপর নির্ভর করে ম্যাচে কারা এগিয়ে থাকবে। চেন্নাই দারুণভাবে যাচ্ছে। ওদের দারুণ দর্শক সমর্থন আছে। আমি সবে কলকাতায় এসেছি। এই দলে আসতে পেরে আমি খুশি। আমি যেহেতু চেন্নাইতে থাকি তাই জানি ওদের কতটা টান দল নিয়ে।

আপনার স্ত্রী -র ক্রিকেটে কতটা আগ্রহ রয়েছে ?
ও জানতও না যে রবিবার আমাদের ফাইনাল হচ্ছে। ও ক্রিকেট ফ্যান নয়। আইপিএলের সময় ও কয়েকটা ম্যাচ দেখতে মাঠে আসে। আমি যখনই খেলি ও নার্ভাস হয়ে যায়। তাই ও খেলা দেখা ছেড়ে দিয়েছে। ও মোটামুটি পুরো বিষয়টার ওপর নজর রাখে, তবে প্রতি বলের আপডেটে ওর নজর নেই। আমার শ্বশুর -শাশুড়ির অনেক বেশি আগ্রহ।












Click it and Unblock the Notifications