ইডেনে পঞ্জাব বধের আগে স্পিন অস্ত্র 'পি-কে' জুটির ভিডিও প্রকাশ কেকেআর-এর

শনিবার কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ঘরেরে মাঠে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রীতি জিন্টার দলের বিরুদ্ধে নামার আগে দলের সেরা দুই অস্ত্রে কুলদীপ এবং পীযূষের ভিডিও ফেসবুকে পোস্ট করল কেকেআর।

চলতি আইপিএলে ধারাবাহিক ভাগে ভাল পারফরম্যান্স দিয়ে চলেছে কলকাতা নাইট রাইডার্স। মাঝে দু'টি ম্যাচে ফোকাস নড়ে গেলেও ফের তারা ফিরেছে স্বমহিমায়। পর পর তিন ম্যাচ জিতে এখন লিগ টেবিলের শীর্ষে শাহরুখ খানের দল।
কলকাতার এই সাফল্যের অন্যতম কারণ তাদের বোলিং লাইনআপ। বিশেষ করে স্পিনাররাই সব সময় কেকেআর-এর কাজটা সহজ করে দিয়েছে।

ইডেনে পঞ্জাব বধের আগে স্পিন অস্ত্র পি-কে জুটির ভিডিও প্রকাশ কেকেআর-এর

সুনীল নারিনের পাশাপাশি ভাল বল করেছেন কুলদীপ যাদব-পীযূষ চাওলার মতো স্পিনাররা। অতীতেও বহু ম্য়াচে কেকেআরকে জয় এনে দিয়েছে এই স্পিন জুটি। এই বছরেও সেই ধারাবাহিকতাই বজায় রেখেছে উত্তরপ্রদেশের এই দুই স্পিনার।
শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও বন্ধুর মতো সম্পর্ক দু'জনের। একই জায়গার হওয়ায় এই দু'জনের মধ্যেকার তাল-মিলটাও বেশ ভাল। কেকেআর-এর ফেসবুক পেজে সদ্য প্রকাশিত একটি ভিডিওতে নিজেদের মধ্যেকার বোঝাপড়া নিয়ে মুখ খুলতে দেখা যায় কুলদীপ-চাওলাকে।

কেকেআর-এর পোস্ট করা ভিডিওটিতে চাওলা বলেন, 'শুরু থেকেই আমাদের মধ্যে তালমিলটা বেশ ভাল। উত্তরপ্রদেশের বা কেকেআর যেখানেই খেলেছি সেখানেই এটা দেখা গিয়েছে। একে অন্যকে সব সময় সাপোর্ট করি।'

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FKolkataKnightRiders%2Fvideos%2F10156332157439490%2F&show_text=0&width=560" width="560" height="315" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>

চাওলার কথার রেশ ধরে বর্তমানে বিশ্ব ক্রিকেটের অন্যতম ভয়ঙ্কর চায়নাম্যান বোলার কুলদীপ বলেন, 'আমার অভিষেক ম্যাচে চাওলা অধিনায়ক ছিল। আমাদের নিজেদের মধ্যে বোঝাপড়াটা ভাল ভাবে তৈরি হয়ে গিয়েছে। ওর থেকে অনেক কিছু শিখেছি।'

চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে প্রতিটি ম্যাচেই উইকেট পয়েছেন চাওলা। পাঁচ ম্যাচে মোট ১৩৪ রান খরচ করে পাঁচ উইকেট নিয়েছেন তিনি।

ইডেনে পঞ্জাব বধের আগে স্পিন অস্ত্র পি-কে জুটির ভিডিও প্রকাশ কেকেআর-এর

অন্য দিকে, চাওলার মতো প্রতি ম্যাচে উইকেট না থাকলেও উইকেট শিকারের নিরিখে তাঁর থেকে পিছিয়ে নেই কুলদীপও। এখনও পর্যন্ত চলতি আইপিএলে মোট ৬টি উইকেট পেয়ছেন এই চায়নাম্যান বোলার। ৬টি উইকেট নিতে খরচ করেছেন ১৩৮ রান।

ইডেনে পঞ্জাব বধের আগে স্পিন অস্ত্র পি-কে জুটির ভিডিও প্রকাশ কেকেআর-এর

এখন দেখার এই ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও কেকেআরকে আরও সাফল্য় এনে দিতে পারে কি না এই জুটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+