আইপিএল ২০২০ : কাদের ছাড়ল এবং কাদেরই বা ধরে রাখল কেকেআর, দেখে নিন তালিকা
আইপিএল ২০২০ : কাদের ছাড়ল এবং কাদেরই বা ধরে রাখল কেকেআর, দেখে নিন তালিকা
১৯ ডিসেম্বর কলকাতায় আয়োজিত হবে আইপিএল ২০২০-র নিলাম। তার আগে দলগুলির ক্রিকেটার কেনাবেচা শেষ হয়েছে। দেখে নিন কোন কোন ক্রিকেটারকে কিনল, কাঁদেরই বা ছাড়ল কলকাতা নাইট রাইডার্স।

ছাড়ল কাদের
গত মরশুমের আইপিএলে বিশেষ দাগ কাটতে ব্যর্থ হওয়া রবিন উথাপ্পাকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। স্পিনার পীয়ূষ চাওলা-কেও ছেড়ে দিয়েছে শাহরুখ খানের দল।
দেখে নিন তালিকা : আনরিচ নর্টজে, কার্লোস ব্রাথওয়েট, ক্রিস লিন, জো জেনলি, কেসি কারিয়াপ্পা, ম্যাট কেলে, নিখিল নায়েক, পীয়ূষ চাওলা, পৃথ্বীরাজ ইয়াররা, রবিন উথাপ্পা, শ্রীকান্ত মুন্ডে।

কাদের ধরে রাখল কেকেআর
দীনেশ কার্তিক, কিউয়ি ফাস্ট বোলার লোকি ফার্গুসন, চায়না ম্যান কুলদীপ যাদব, সুনীল নারিন, আন্দ্রে রাসেল ও শুভমান গিল গত মরশুমের মতো আগামী আইপিএলে কেকেআর-কে ভরসা জোগাবে বলেই মনে করা হচ্ছে।
দেখে নিন তালিকা : দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, কুলদীপ যাদব, শুভমন গিল, লোকি ফার্গুসন, নীতীশ রানা, রিঙ্কু সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, সন্দীপ ওয়ারিয়র, হ্যারি গারনে, কমলেশ নাগারকোটি, শিবম মাভি।

কাকে নেওয়া হয়েছে
২০১৫-র আইপিএল থেকে মুম্বই ইন্ডিয়ান্সের অংশ ছিলেন ব্যাটসম্যান সিদ্ধেশ লাড। টুর্নামেন্টের সামনের মরশুমে তাঁকে কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে চাপাতে দেখা যাবে।

তহবিলে পড়ে কত
১৯ ডিসেম্বর কলকাতাতেই হবে আইপিএলের নিলাম। তাতে অংশ নেওয়ার আগে কেকেআর-র তহবিলে ৩৫.৬৫ কোটি টাকা অবশিষ্ট রয়েছে। অর্থাৎ এখনও চার বিদেশি সহ ১১ জন ক্রিকেটারকে কিনতে পারবে শাহরুখ খৈানের দল।












Click it and Unblock the Notifications