অবশেষে 'যবনিকা পাত', আইপিএলে নিষিদ্ধ নারিনের অফস্পিন

মুম্বই, ২৯ এপ্রিল : সুনীল নারিন আর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অফস্পিন বল করতে পারবেন না। নারিনের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে এমনই নিধান দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

গত ২২ এপ্রিল বিশাখাপত্তনমে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে ম্যাচের পর রিপোর্টে সুনীল নারিনের বোলিং নিয়ে সন্দেহপ্রকাশ করেন আম্পায়াররা। এরপরই নারিনকে ফের একবার চেন্নাইয়ের শ্রীরামচন্দ্র মেডিক্যাল কলেজে নিয়ে গিয়ে পরীক্ষা করা হয়। এরপর এদিন বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর প্রেস রিলিজ প্রকাশ করে এই খবর জানান।

অবশেষে 'যবনিকা পাত', আইপিএল থেকে বাদ সুনীল নারিন


বলা হয়েছে, নারিনের অ্যাকশন আইপিলের আইনের ২৪.২ নম্বর ধারার বিরুদ্ধে যাচ্ছে। ফলে তিনি আইপিএল বা ভারতীয় বোর্ড পরিচালিত কোনও টুর্নামেন্টে বল হাতে নামতে পারবেন না।

এর আগে গত ৫ এপ্রিল দীর্ঘ টালবাহনার পর নাইট সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে নারিনকে আইপিএলের অষ্টম সংস্করণে খেলার ছাড়পত্র দেয় বিসিসিআই। সেই চেন্নাইয়ের শ্রীরামচন্দ্র মেডিক্যাল কলেজেই নারিনের বোলিং টেস্ট হয়। সেই রিপোর্ট খতিয়ে দেখেই তাঁকে খেলার ছাড়পত্র দেওয়া হয়।

প্রসঙ্গত, গত বছর চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ সময় নারিনের বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে ধরা পড়ে৷ তারপর ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলেও ছিলেন না তিনি। এরপর মার্চ মাসে আইসিসি নারিনকে খেলার ছাড়পত্র দিলেও ভারতীয় বোর্ড তাঁকে ফের এরবার বোলিং টেস্ট করতে বলেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+