আইপিএল ২০২০ : বিধ্বংসী রাসেলকে কেন সমঝে চলাই মঙ্গল সিএসকে-র! এর পিছনে কী কারণ?

আইপিএল ২০২০ : বিধ্বংসী রাসেলকে কেন সমঝে চলাই মঙ্গল সিএসকে-র, কী বলছে পরিসংখ্যান

সন্ধ্যা সাড়ে সাতটায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ম্যাচে ব্যাট ও বলের ভয়ানক লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। তারই অন্যতম অংশ হতে চলেছে আন্দ্রে রাসেল বনাম চেন্নাই সুপার কিংসের যুদ্ধ। এ লড়াই আগেও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে ক্রিকেট দুনিয়া। যুদ্ধে পাল্লা ভারী কার, তা জেনে নেওয়া যাক।

সিএসকে-র বিরুদ্ধে শেষ সাত ম্যাচে বিধ্বংসী রাসেল

সিএসকে-র বিরুদ্ধে শেষ সাত ম্যাচে বিধ্বংসী রাসেল

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শেষ সাত ম্যাচে ফলাফলের নিরিখে কলকাতা নাইট রাইডার্স পিছিয়ে থাকলেও পাল্লা ভারী রয়েছে আন্দ্রে রাসেলের। কারণ এমএস ধোনি শিবিরের বিরুদ্ধে শেষ সাত ইনিংসে ১৬৪-এর ব্যাটিং স্ট্রাইক রেটে রান করেছেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার। এই সাত ইনিংসে রাসেলের রানের গড় ৫৪। সাড়ে তিনশোরও বেশি রান রয়েছে কেকেআর অল-রাউন্ডারের ঝুলিতে।

২০১৮ সালের সেই ইনিংস

২০১৮ সালের সেই ইনিংস

২০১৮ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাদেরই মাঠে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আগে ব্যাট করে সিএসকে-র বিরুদ্ধে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০২ রান তুলেছিল কেকেআর। সৌজন্যে আন্দ্রে রাসেলের ৩৬ বলে ৮৮ রানের অপরাজিত ইনিংস। একটি চার ও ১১টি ছক্কা এসেছিল ক্যারিবিয়ান অল-রাউন্ডারের ব্যাট থেকে।

আইপিএলে রাসেলের পারফরম্যান্স

আইপিএলে রাসেলের পারফরম্যান্স

আইপিএলে এখনও পর্যন্ত ৬৮টি ম্যাচ খেলে ১৪৪৮ রান করেছেন আন্দ্রে রাসেল। ২০১৯ সালের আইপিএলে ৫৬-এর অধিক গড় এবং ২০০-এর অধিক স্ট্রাইক রেটে ৫১০ রান করেছিলেন ক্যারিবিয়ান টর্নেডো। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ১২৪টি ছক্কা হাঁকিয়েছেন রাসেল।

চলতি আইপিএলে রাসেল

চলতি আইপিএলে রাসেল

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলে মাত্র ৪৮ রান করেছেন আন্দ্রে রাসেল। আজকের ম্যাচে কি ঘুরে দাঁড়াবেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার, প্রশ্ন ক্রিকেট মহলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+