IPL 2021: শুভমানের অর্ধশতরানে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শারজায় সর্বাধিক রান কেকেআরের
শারজায় চলতি আইপিএলে সর্বাধিক রান তুলল কলকাতা নাইট রাইডার্স। শুভমান গিলের অর্ধশতরানের দৌলতে কেকেআর রাজস্থান রয়্যালসের সামনে জয়ের জন্য ১৭২ রানের টার্গেট রেখেছে। কলকাতা নাইট রাইডার্স যে রান তুলেছে তাতে জিতলেই শেষ চার কার্যত পাকা হয়ে যাবে ইয়ন মর্গ্যানের দলের। কেন না, মুম্বই ইন্ডিয়ান্সকে সেক্ষেত্রে অসাধ্যসাধনের চেষ্টায় নামতে হবে।

টস হেরে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭১ রান তুলেছে। চারটি চার ও দুটি ছয়ের সাহায্যে সর্বাধিক ৪৪ বলে ৫৬ রান করেছেন শুভমান গিল। ৩৫ বলে ৩৮ রান করেন ভেঙ্কটেশ আইয়ার। তাঁর ইনিংসে রয়েছে তিনটি চার ও দুটি ছয়। এদিনও কেকেআরের বড় রানের ভিত গড়ে দেয় ওপেনিং জুটিই। প্রথম ৬ ওভারে উঠেছিল ৩৪ রান। ৮ ওভারের মাথায় কেকেআর ৫০ রান পূর্ণ করে। ৭ থেকে ১৫তম ওভার অবধি দ্রুতগতিতে রান তোলে ইয়ন মর্গ্যানের দল। কেকেআরের ১০০ রান পূর্ণ হয় ১২.১ ওভারে। স্ট্র্যাটেজিক টাইম আউটে ১৪ ওভারে কেকেআরের স্কোর ছিল ২ উইকেটে ১১৯। ওপেনিং জুটিতে ওঠে ৭৯ রান। ভেঙ্কটেশ আইয়ার ব্যক্তিগত ৩৮ রানে রাহুল তেওয়াটিয়ার বলে বোল্ড হন। ১১.৫ ওভারে দ্বিতীয় উইকেট হারায় কেকেআর, নীতীশ রানা ৫ বলে ১২ করে গ্লেন ফিলিপসের বলে লিয়াম লিভিংস্টোনের হাতে ক্য়াচ দিয়ে ফেরেন।
Second successive #VIVOIPL fifty for @ShubmanGill! 👏 👏
— IndianPremierLeague (@IPL) October 7, 2021
What a fine knock this has been from the @KKRiders opener! 👌 👌 #VIVOIPL #KKRvRR
Follow the match 👉 https://t.co/oqG5Yj3afs pic.twitter.com/rKIJNWLo54
এরপর ৪০ বলে চলতি আইপিএলের দ্বিতীয় অর্ধশতরানটি পূর্ণ করেন গিল। ৫৬ রান করে তিনি ক্রিস মরিসের শিকার হন। ১৫.৪ ওভারে গিল আউট হলে কেকেআরের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ১৩৩। ১৭.১ ওভারে আউট হন রাহুল ত্রিপাঠি, দলের ১৪৫ রানের মাথায়। ত্রিপাঠিকে বোল্ড করেন চেতন সাকারিয়া। এরপর দলকে শারজায় চলতি আইপিএলের সর্বাধিক রানে পৌঁছে দেন দীনেশ কার্তিক ও ইয়ন মর্গ্যান। কার্তিক ১১ বলে ১৪ ও মর্গ্যান ১১ বলে ১৩ রানে অপরাজিত থাকেন। রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন সাত বোলার ব্যবহার করেন। ক্রিস মরিস, চেতন সাকারিয়া, রাহুল তেওয়াটিয়া ও গ্লেন ফিলিপস একটি করে উইকেট দখল করেন।
Cracking start with the ball for @KKRiders! 👌 👌@Sah75official & @ShivamMavi23 strike. 👍 👍#RR lose Yashasvi Jaiswal & captain Sanju Samson early in the chase. #VIVOIPL #KKRvRR
— IndianPremierLeague (@IPL) October 7, 2021
Follow the match 👉 https://t.co/oqG5Yj3afs pic.twitter.com/FU1LnlrnS4
জবাবে খেলতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে রাজস্থান রয়্যালস। প্রথম ওভারের তৃতীয় বলেই যশস্বী জয়সওয়াল শাকিব আল হাসানের বলে বোল্ড হন। শূন্য রানে প্রথম উইকেট পড়ে। দ্বিতীয় উইকেট পড়ে দলের এক রানের মাথায়। ১.১ ওভারে সঞ্জু স্যামসন শিবম মাভির শিকার। চতুর্থ ওভারে দ্বিতীয় বলে লিয়াম লিভিংস্টোনকে ৬ রানে আউট করেছেন লকি ফার্গুসন। ১২ রানে তৃতীয় উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে রাজস্থান। এর দুই বল পরেই অনুজ রাওয়াতকে শূন্য রানে আউট করেন ফার্গুসন। রাজস্থান রয়্যালসের চতুর্থ উইকেট পড়েছে মাত্র ১৩ রানের মাথায়। বড় ব্যবধানে জয় ছিনিয়ে আজই পয়েন্ট তালিকার চতুর্থ স্থান পাকা করে ফেলতে চলেছে কেকেআর।












Click it and Unblock the Notifications