KKR: এক নম্বর ভক্ত পেলেন পদ্মভূষণ, জয়ের মধ্যেই বাড়তি খুশি নাইট পরিবারের সদস্যরা
ঊষা উত্থুপ কলকাতা নাইট রাইডার্সের একনিষ্ঠ ভক্ত । ইডেন গার্ডেন্সে নাইটদের খেলা থাকলেই তাঁকে দেখা যায়। কিংবদন্তি গায়িকা হয়ে যান দলের দ্বাদশ ব্যক্তি। কপালে 'ক' লেখা টিপ পরেন তিনি। কানেও ঝোলে 'ক' লেখা দুল। তিনি বলছেন, এই 'ক' আসলে কলকাতা বা কলকাতা নাইট রাইডার্স। সেই ঊষা উত্থুপই এবার পদ্মভূষণ সম্মানেন সম্মানিত হলেন।
দলের এক নম্বর ফ্যান, পদ্মভূষণ পাওয়ায় খুশি নাইট শিবিরও। মঙ্গলবার কেকেআরের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কিংবদন্তি গায়িকাকে শুভেচ্ছা জানানো হয়। কেকেআর পরিবারের তিনি অন্যতম সদস্যা, নাইটদের ম্যাচ থেকে টিম হোটেলের অনুষ্ঠান সবতেই থাকে তাঁর উজ্জ্বল উপস্থিতি। ফলে গায়িকা ঊষা উত্থুপ পদ্মভূষণ পাওয়ায় গর্বিত কেকেআর।

এবার আইপিএল শুরুর আগে কেকেআর ভক্তদের জন্য বিশেষ গান গেয়েছেন কেকেআরের সুপার ফ্যান ঊষা উত্থুপ। এই গানের সুর দিয়েছেন সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত। কলকাতা নাইট রাইডার্সের একনিষ্ঠ ভক্ত ঊষা উত্থুপ। ইডেন গার্ডেন্সে নাইটদের খেলা থাকলেই হাজির হ ন কিংবদন্তি গায়িকা। কেকেআরের প্রতি তাঁর অনুরাগ এবার সুরের মূর্ছনার মধ্য দিয়েই প্রকাশ করলেন ঊষা উত্থুপ।
Jhoom-ing with pride for music legend and Knight Riders’ No. 1 fan Usha Uthup on being awarded with the prestigious Padma Bhushan! 🇮🇳🏅 pic.twitter.com/LYw0r8ryKI
— KolkataKnightRiders (@KKRiders) April 23, 2024
জন্মসূত্রে বাঙালি না হলেও ঊষা উত্থুপের মন-প্রাণ জুড়ে রয়েছে বাংলা। 'ক' লেখা টিপ কপালে সাজিয়েই এদিন রাষ্ট্রপতি ভবনে হাজির ঊষা। পদ্ম-সম্মান হাতে নিয়ে ১১ বছরের ছোট রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মুর পা ছুঁয়ে আর্শীবাদ নিতে যান ঊষা উত্থুপ । তবে বর্ষীয়ান গায়িকাকে মাঝপথেই থামিয়ে দেন রাষ্ট্রপতি। মিঠুন চক্রবর্তীও পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন।
চলতি বছরের ২৫শে জানুয়ারি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছিল পদ্ম-পুরস্কার প্রাপকদের তালিকা। সোমবার নয়া দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে পদ্ম সম্মানে ভূষিত করা হল শিল্প, কলা, ক্রীড়া ক্ষেত্র-সহ সমাজের নানান বিভাগের সম্মানীয় ব্যক্তিত্বের।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের উপস্থিতিতেই পদ্ম-সম্মান বিতরণ করলেন রাষ্ট্রপতি। অনুষ্ঠান শেষে সমস্ত পুরস্কার প্রাপকদের সঙ্গে একটি নিয়ম মাফিক গ্রুপ ছবিও তোলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী।












Click it and Unblock the Notifications