দিল্লি ম্যাচের আগে পার্টি মুডে নাইটরা

আর কয়েক ঘন্টার অপেক্ষা তার পরই ফিরোশ শাহ কোটলায় দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে আইপিএলের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স।

আর কয়েক ঘন্টার অপেক্ষা তার পরই ফিরোশ শাহ কোটলায় দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে আইপিএলের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স।

ম্যাচের আগে নাইটদের জন্য সিনেমার ব্যবস্থা ম্যানেজমেন্টের

তবে দিল্লির বিরুদ্ধে নামার আগে বেশ খোশ মেজাজে ধরা দিলেন কলকাতার নাইটরা। পরের পর ম্যাচ থাকায় যাতে ক্রিকেটারেরা ক্লান্ত না হয়ে পড়ে এবং সতেজ থাকে সেই কারণে ম্যাচের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার নাইটদের সিনেমা দেখানোর ব্যবস্থা করল কেকেআর টিম ম্যানেজমেন্ট।

আজ গোটা দেশে রিলিজ পেয়েছে অ্যাভেঞ্জারর্স: ইনফিনিটি ওয়ার। তার আগেই মার্ভেল অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ারের পক্ষ থেকে স্পেশাল স্ক্রিনিংয়ে নাইটদের দেখানো হল এই ছবি।

পেক্ষাগৃহে বেশ খোশ মেজাজেই ধরা দেন কেকেআর-এর ক্রিকেটারেরা। আন্দ্রে রাসেল থেকে সুনীল নারিন, দীনেশ কার্তিক থেকে রবিন উথাপ্পা সকলকেই ধরা দেন পার্টি মুডে।

কলকাতার সমর্থকদের জন্য সেই ছবি টুইটারে শেয়ার করে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ।
চলতি আইপিএলে এখনও পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছে কেকেআর। যার মধ্যে তিনটি ম্যাচে জিতেছে দীনেশ কার্তিকের দল, হেরেছেও তিনটি ম্যাচে। মোট ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে তাঁরা।
অন্যদিকে, শুক্রবারের মেগা ম্যাচে কলকাতার প্রতিপক্ষ দিল্লি ডেয়ারডেভিলস সমসংখ্যাক ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে রয়েছে লিগ টেবিলের শেষে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+