ফের আহত শাহরুখের নাইট, রক্তাক্ত ছবি পোস্ট করলেন ক্রিকেটার নিজেই

কেকেআর ক্রিকেটার জিম সেশনের সময় চোট পেলেন। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে সেই খবর জানালেন তিনি। 

ফের আইপিএল শুরুর আগেই কেকেআর শিবিরে দুঃসংবাদ। আবারও চোট পেলেন তাদের দলের আরেক বিদেশি। এর আগেই ক্রিস লিনের চোট চিন্তায় রেখেছে নাইট শিবিরকে।

ফের আহত শাহরুখের নাইট, রক্তাক্ত ছবি পোস্ট করলেন ক্রিকেটার নিজেই

এবার চোটের আওতায় মিচেল জনসন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও কেকেআর তাঁকে আইপিএলের দলের নেওয়ায় ফের লাইমলাইটে আসেন তিনি। কিন্তু মিলিয়ন ডলার এই টুর্নামেন্টে তাঁর আসার পর থেকেই দারুণ ভাবে নিজের ফিটনেস নিয়ে কাজ করছেন। ৩৬ বছরের অজি পেস তারকা চোট পাওয়ার দিনেও জিমেই অনুশীলন করছিলেন। এই সময়েই ঘটে যায় দুর্ঘটনা। চিনআপ বারে ধাক্কা খেয়ে গভীর ক্ষত তৈরি হয়।

ফের আহত শাহরুখের নাইট, রক্তাক্ত ছবি পোস্ট করলেন ক্রিকেটার নিজেই

মিচেল জনসন নিজেই নিজের ক্ষতের ছবি পোস্ট করেন। জনসনের এই ক্ষততে ১৬ টি স্টিচ পড়েছে। নিজের ছবির ট্যাগলাইনে তিনি লিখেছেন যদি কেউ আঘাত রক্ত দেখতে না পারে তাহলে সে যেন ছবিটা না দেখে। পাশাপাশি তিনি এও লিখেছেন তাঁর জীবনে করা সেরা ভুল। এমনকি কী ভাবে এটা ঘটেছে তাও বিশ্বাস করতে পারছিলেন না তিনি।

ফের আহত শাহরুখের নাইট, রক্তাক্ত ছবি পোস্ট করলেন ক্রিকেটার নিজেই

যদিও এরপর এই চোট কাটিয়ে ওঠার সুসমাচারও সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার জার্সি গায়ে ৭৩ টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। নিয়েছেন ৩১৩ টি উইকেট। ২০১৮-র বিগ ব্যাশে পার্থ স্কর্চার্সে হয়ে খেলেছেন জনসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+