IPL 2022: কামিন্স ধামাকা দেখে মুগ্ধ শাহরুখ, চেপে রাখতে পারলেন না আবেগ

কামিন্স ধামাকা দেখে মুগ্ধ শাহরুখ, চেপে রাখতে পারলেন না আবেগ

মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএল-এর লিগ তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৪ ম্যাচে তিনটি জয়ের ফলে ৬ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে জায়গা করে নিয়েছে কেকেআর। অন্য দিকে, এই ম্যাচ হারের ফলে লাগাতার তিন ম্যাচে পর্যুদস্ত হল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার নেতৃত্বে আইপিএল ২০২২-এ হারে হ্যাটট্রিক করল মুম্বই ইন্ডিয়ান্স।

IPL 2022: কামিন্স ধামাকা দেখে মুগ্ধ শাহরুখ, চেপে রাখতে পারলেন না আবেগ

মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে কেকেআর-এর এই জয়ের প্রধান নায়ক প্যাট কামিন্স। বল হাতে দুই উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ঝড় তোলেন প্যাট কামিন্স। ১৫ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার জাতীয় দলের এই তারকা। ১৫ বলে ৫৬ রানের ইনিংস খেলেন প্যাট। ৪টি চার এবং ৬টি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস।

কামিন্সের এই পারফরম্যান্সে মুগ্ধ কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। প্যাট কামিন্সের ব্যাটিং দেখে মুগ্ধ শাহরুখ খান একটি ইনস্টাগ্রাম পোস্ট করেছেন। ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখিছেন, "ওয়াও আবার!!! প্যাট কামিন্স আমি আন্দ্রে রাসেলের মতো নাচতে চাই এবং তোমায় জড়িয়ে ধরতে চাই যেমন পুরো দল তোমায় জড়িয়ে ধরেছে। ওয়াও, দুর্দান্ত কেকেআর এবং এর থেকে বেশি আর কী বলা যেতে পারে। 'পাট' দিয়ে ছাক্কা।"

IPL 2022: কামিন্স ধামাকা দেখে মুগ্ধ শাহরুখ, চেপে রাখতে পারলেন না আবেগ

এই মুহূর্তে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার ফলে এখনও পর্যন্ত একটি ম্যাচেও মাঠে এসে দলের খেলা দেখতে পারেননি শাহরুখ খান। আসন্ন ছবি 'পাঠান'-এর কাজে ব্যস্ত বলিউড বাদশা। চার বছর পর পাঠান-এর হাত ধরে ছবি আসতে চলেছে শাহরুখের। এই ছবিতে তাঁকে একজন স্পাই-এর ভূমিকায় দেখা যাবে। যশ রাজ ফিল্মের প্রযোজনায় এবং সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় তৈরি হচ্ছে এই ছবি। শাহরুখের পাশাপাশি এই ছবিতে দেখা যাবে জন আব্রাহাম এবং দীপিকা পাডুকনকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+