মোদীর জনতা কারফিউয়ের প্রশংসা! নিজের সিনেমার অংশ ধার করে করোনার বিরুদ্ধে লড়াই শেখালেন শাহরুখ

চেন্নাই এক্সপ্রেস থেকে কাল হো না হো! সিনেমার অংশ ধার করে করোনার বিরুদ্ধে লড়াই শেখালেন শাহরুখ

মোদীর জনতা কারফিউয়ের প্রশংসা করলেন বলিউড বাদশা শাহরুখ খান। দিন শেষে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন শাহরুখ। সেখানেই অভিনেতা লিখেছেন, 'এদিনের ১৪ ঘন্টার জনতা কারফিউ ভারতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া অনেকটা আটকাতে পারল বলে মনে করি।' সেই সঙ্গে চেন্নাই এক্সপ্রেস থেকে কাল হো না হো! নিজের সিনেমার অংশ ধার করে করোনার বিরুদ্ধে লড়াই শেখালেন কেকেআর মালিক শাহরুখ খান।

ফ্যানেদের উদ্দেশ্য কী বার্তা শাহরুখের

ফ্যানেদের উদ্দেশ্য কী বার্তা শাহরুখের

আইপিএলে কেকেআর ফ্র্যাঞ্চাইজির মালিক শাহরুখ এদিন ভিডিওতে ফ্যানেদের কাছে ঘরে থাকার অনুরোধ করেছেন। বাদশা বলেন, 'এই যে আমায় দেখছেন, আমি ঘরে বন্দি রয়েছি। আপনারাও থাকুন। ঘরই এখন আমাদের সবচেয়ে সুরক্ষিত জায়গা। ঘরে থাকতে বোর হচ্ছেন!বন্ধুদের মিস করছেন, তাহলে নিজের হবিগুলো ঝালিয়ে নিন।'

হাতে গীটার তুলে নিলেন শাহরুখ

হাতে গীটার তুলে নিলেন শাহরুখ

হাতে গীটার তুলে নিয়ে শাহরুখ বলেছেন, 'ঘরের বাইরে না গিয়ে মন যা চায়, তাই করুন। পছন্দের যা যা জিনিস সময়ের অভাবে করতে পারেন না, তাই করুন। যেমন এই যে আমি গীটার নিয়ে ঘুরছি।'

ভুয়ো খবর ছড়াবেন না

ভুয়ো খবর ছড়াবেন না

সেই সঙ্গে বলিউডের কিং জানিয়েছেন, 'এই মুহূর্তে করোনা নিয়ে এত বেশি তথ্য ঘোরাফেরা করছে, যে মানুষ বিভ্রান্ত হচ্ছেন। ভুয়ো খবরে দেশবাসী আরও জটিলতায় পড়ছেন। আমার মা বলতেন, বিভ্রান্ত হলে মূলে ফিরে যেতে হয়। করোনা থেকে বাঁচার একটাই মূল উপায়। সেটা নিজেকে সুদ্ধ রাখা। হাত পরিষ্কার রাখা,একাধিকবার হাত ধুয়ে নিন, পরিষ্কার থাকুন।''

নিজের সিনেমা থেকে গান ধার করলেন

নিজের সিনেমা থেকে গান ধার করলেন

কখনও চেন্নাই এক্সপ্রেস কখনও আবার কাল হো না হো! সিনেমার বিভিন্ন অংশের কোলাজে শাহরুখ বোঝালেন সর্দি, কাশি বা জ্বর হলেই ডাক্তারি পরামর্শ নিন। অসুখ ফেলে রাখবেন না।

নিজেকে আইসোলেট করুন, সিনেমার কোলাজে শাহরুখের বার্তা

মাই নেম ইন খান সিনেমার অংশ নিয়ে শাহরুখ বোঝালেন নিজেকে আইসোলেট করুন। কখনও আবার চলতে চলতে সিনেমার অংশ দিয়ে বোঝালেন, রাস্তায় কোনও কিছুতে অযথা হাত দেবেন না, সেখান থেকেও ভাইরাস ছড়াতে পারে।

শেষটায় ছাইয়া ছাইয়া গানের দৃশ্য শাহরুখ কী বোঝালেন

শেষটায় ছাইয়া ছাইয়া গানের দৃশ্য শাহরুখ কী বোঝালেন

শেষটায় ছাইয়া ছাইয়া গানের দৃশ্য দিয়ে শাহরুখ বললেন এখন একেবারেই পাবলিক ট্রান্সপোর্ট এড়িয়ে চলুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+