আইপিএল ২০২০-এর প্লে-অফে পৌঁছতে বাকি চারটের মধ্যে কটি ম্যাচ জিততেই হবে কেকেআর-কে

আইপিএল ২০২০-এর প্লে-অফে পৌঁছতে বাকি চারটের মধ্যে কটি ম্যাচ জিততেই হবে কেকেআর-কে

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৮ উইকেটে হেরে যাওয়ার ফলে প্লে-অফের লড়াই থেকে কিছুটা হলেও যে পিছিয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর), তা বলার অপেক্ষা রাখে না। তা বলে আশা যে শেষ, তেমনটা নয়। পয়েন্ট তালিকার চার নম্বর স্থানে অবস্থান করা দলের কাছে এখনও প্লে-অফে পৌঁছনোর সুবর্ণ সুযোগ রয়েছে।

আর কটি ম্যাচ খেলবে কেকেআর

আর কটি ম্যাচ খেলবে কেকেআর

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত ১০টি ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স। লিগ স্তরে এখনও চারটি ম্যাচ খেলতে হবে ইয়ন মর্গ্যানের দলকে। পয়লা নভেম্বর শেষ লিগের ম্যাচ খেলবে কেকেআর।

কটি ম্যাচ জিততেই হবে কেকেআর-কে

কটি ম্যাচ জিততেই হবে কেকেআর-কে

আইপিএলের প্লে-অফ পৌঁছতে কোনও দলকে ১৬ পয়েন্ট অর্জন করতে হয়। তবে ১৪ পয়েন্ট নিয়েও যে টুর্নামেন্টের নক আউট পর্বে পৌঁছনো সম্ভব হয়েছে, এমন নজির নেহাতই কম নয়। তাই আইপিএল ২০২০-তে ১০ ম্যাচ খেলে ১০ পয়েন্টে অবস্থান করা কেকেআরকে অবশিষ্ট চার ম্যাচের মধ্যে তিনটিতে জিততে হবে। দুটিতে জিতলেও টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছনো রাস্তা খুলে যেতে পারে। তবে সেক্ষেত্রে বিস্তর কাঠখড় পোড়াতে হতে পারে।

লিগ তালিকায় অবস্থান

লিগ তালিকায় অবস্থান

১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ আইপিএল ২০২০ পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে কেকেআর। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার প্রথম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। সমপরিমাণ ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

কবে এবং কার বিরুদ্ধে ম্যাচ কেকেআরের

কবে এবং কার বিরুদ্ধে ম্যাচ কেকেআরের

২৪ অক্টোবর দিল্লি ক্যাপিটালস, ২৬ অক্টোবর কিংস ইলেভেন পাঞ্জাব, ২৯ অক্টোবর চেন্নাই সুপার কিংস এবং পয়লা নভেম্বর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবেন ইয়ন মর্গ্যানরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+