আজ নিয়ে আর কটা ম্যাচ জিতলে আইপিএল ২০২০-এর প্লে-অফে পৌঁছবে কেকেআর
আজ নিয়ে আর কটা ম্যাচ জিতলে আইপিএল ২০২০-এর প্লে-অফে পৌঁছবে কেকেআর
আজ সন্ধ্যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আজ জিতলে টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছনোর রাস্তা অনেকটাই পরিষ্কার হবে শাহরুখ খান শিবিরের। আজ নিয়ে আর কটি ম্যাচ জিতলে সরাসরি প্লে-অফে পৌঁছে যাবে কেকেআর, তা জেনে নেওয়া যাক।

আর কটি ম্যাচ বাকি
আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স। আজ নিয়ে লিগ স্তরে এখনও পাঁচটি ম্যাচ খেলতে হবে ইয়ন মর্গ্যানের দলকে। পয়লা নভেম্বর শেষ লিগের ম্যাচ খেলবে কেকেআর।

প্লে-অফে পৌঁছতে জিততেই হবে কটি ম্যাচ
আইপিএলের প্লে-অফ পৌঁছতে কোনও দলকে ১৬ পয়েন্ট অর্জন করতে হয়। তা বলে ১৪ পয়েন্ট নিয়েও টুর্নামেন্টের নক আউট পর্বে পৌঁছনো সম্ভব হয়েছে, এমন নজির নেহাতই কম নয়। তাই আইপিএল ২০২০-তে ৯ ম্যাচ খেলে ১০ পয়েন্টে অবস্থান করা কেকেআরকে অবশিষ্ট পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জিততেই হবে। দুটিতে জিতলেও টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছনো সম্ভব। তবে সেক্ষেত্রে বিস্তর কাঠখড় পোড়াতে হবে।

লিগ তালিকায় কোথায় অবস্থান
৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ আইপিএল ২০২০ পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে কেকেআর। তালিকার তৃতীয় স্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে আজ লড়াই ইয়ন মর্গ্যানদের।

আজ নিয়ে কবে এবং কার বিরুদ্ধে ম্যাচ
আজ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আরসিবি-র বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর। ২৪ অক্টোবর দিল্লি ক্যাপিটালস, ২৬ অক্টোবর কিংস ইলেভেন পাঞ্জাব, ২৯ অক্টোবর চেন্নাই সুপার কিংস এবং পয়লা নভেম্বর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবেন ইয়ন মর্গ্যানরা।
দুর্গাপুজোর সমস্ত খবর, ছবি, ভিডিও দেখুন এক ক্লিকে












Click it and Unblock the Notifications