IPL 2021: বিরাট দুঃসময়! কেকেআরের কাছে মুখ থুবড়ে পড়ল আরসিবির তারকাখচিত ব্যাটিং

বিরাট কোহলি কলকাতা নাইট রাইডার্স ম্যাচের আগেই জানিয়ে দিয়েছিলেন এবারই শেষ আরসিবিকে তিনি নেতৃত্ব দিচ্ছেন। জাতীয় দল ও টি ২০ ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব ছাড়ার আগে তিনি এই আবেগমথিত বার্তা দিয়ে সতীর্থদের উদ্বুদ্ধ করতে চেয়েছেন অধিনায়ক হিসেবে টি ২০ বিশ্বকাপ ও আইপিএল খেতাব জয়ের লক্ষ্যে। যদিও আইপিএলের দ্বিতীয়ার্ধের শুরুতেই হোঁচট খেল বিরাটের সেই পরিকল্পনা। ১৯ ওভারে মাত্র ৯২ রানেই অল আউট হয়ে গেল পয়েন্ট তালিকার তিন নম্বরে থাকা আরসিবি।

কেকেআরের কাছে মুখ থুবড়ে পড়ল আরসিবির তারকাখচিত ব্যাটিং

কেকেআরের বিরুদ্ধে প্রথম সাক্ষাতে বিরাট ৫ রান করেছিলেন, এদিন প্রসিদ্ধ কৃষ্ণর বলে লেগ বিফোর হওয়ার আগে তিনি করলেন সেই ৫। আন্দ্রে রাসেলের ইয়র্কার প্রথম বলেই ছিটকে দিল এবি ডি ভিলিয়ার্সের উইকেট। রান পেলেন না গ্লেন ম্যাক্সওয়েল। তিন মহাতারকার ব্যর্থতায় আইপিএলের দ্বিতীয়ার্ধের শুরুতেই লজ্জার মুখে পড়ল বিরাট বাহিনী। টস জেতার ফায়দা তুলতে ব্যর্থ আরসিবি। বরুণ চক্রবর্তী চার ওভারে ১৫টি ডট বল দিয়ে ১৩ রানে নিলেন তিন উইকেট। ৩ ওভারে ৯ রানের বিনিময়ে তিন উইকেট আন্দ্রে রাসেলের।

এবারের আইপিএলে ৮ ম্যাচে বিরাটের রান ২০৩। তবে অর্ধশতরান মাত্র একটি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মুম্বইয়ে করা অপরাজিত ৭২। তবে আজকের পরাজয়ের পর বিরাট খুব একটা উদ্বিগ্ন নন। হারের কারণ হিসেবে তিনি বলেন, প্রথমে ব্যাট করতে নেমে ভালো পার্টনারশিপ গড়া দরকার ছিল। কিন্তু এতটা শিশির পড়বে ভাবিনি। ১ উইকেটে ৪২ থাকার পর ২০ রান তোলার মধ্যে ৫ উইকেট হারানোয় সমস্যা হয়ে যায়। এদিনের ম্যাচকে ওয়েক আপ কলের বেশি কিছু ভাবছি না। প্রথম ম্যাচে দলের পারফরম্যান্স দেখে কোন বিভাগে কী ধরনের উন্নতি করা যায় তা নিয়ে পরিকল্পনা করতে সুবিধা হবে। তবে এটা নয় যে ক্রিকেটারদের ফরম্যাটের সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হয়েছে। এই পর্যায়ে যাঁরা খেলেন তাঁরা সব সময় সব ফরম্যাটের সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত থাকেন। আমরা আট ম্যাচে পাঁচটি জিতেছি। কোনও না কোনও ম্যাচ হারতে হবে এটা জানাই ছিল। এটাই খেলার অঙ্গ। পেশাদারিত্বের সঙ্গে নিজেদের শক্তি অনুযায়ী কৌশলের সফল প্রয়োগ ঘটাতে হবে। পরের ম্যাচেই ভালো পারফরম্যান্সে আমার দল ঘুরে দাঁড়াবে এই বিশ্বাস রয়েছে।

কেকেআরের স্পিনার বরুণ চক্রবর্তীর বোলিং দেখে টি ২০ বিশ্বকাপের আগে আশ্বস্ত হয়েছেন বিরাট কোহলি। তিনি বলেন, দেশের হয়ে যখন বরুণ খেলবেন তিনি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবেন নিশ্চিতভাবেই। বিরাট নিশ্চিত, আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগের সদ্ব্যবহার করে বরুণ আগামী দিনে ভারতীয় ক্রিকেটে জায়গা পাকা করার ইঙ্গিতই দিচ্ছেন। ডাগ আউটে বসে আরসিবির বিপর্যয় দেখার ফাঁকে বরুণকে নিয়ে যে কথা হয়েছে তা জানিয়েছেন বিরাট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+