কুলদীপের ভেল্কিতে ১৪২ রানে শেষ রাজস্থানের ইনিংস
শুরুটা ভাল করেও প্রথমে ব্যাট করে ১৯ ওভারে ১৪২ রানে শেষ হয়ে গেল রাজস্থান রয়্যালসের ইনিংস। এদিন প্রথমে টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠান কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিক।
শুরুটা ভাল করেও প্রথমে ব্যাট করে ১৯ ওভারে ১৪২ রানে শেষ হয়ে গেল রাজস্থান রয়্যালসের ইনিংস। এদিন প্রথমে টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠান কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিক।

ইডেনে শুরুটাও খারাপ করেনি রাজস্থানের দুই ওপেনার রাহুল ত্রিপাঠী এবং জস বাটলার। কিন্তু প্রথম উইকেট পড়ার সঙ্গে সঙ্গেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে রাজস্থান রয়্যালসের ইনিংস।
এ দিন রাজস্থানের হয়ে সর্বোচ্চ রান করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। ২২ বলে ৩৯ রানের ইনিংস খেলেন বাটলার। ৫টি চার এবং ২টি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। রান পান রাহুল ত্রিপাঠীও। ৪টি চার এবং ১টি ছয়ের সৌজন্যে ২৭ রান করেন তিনি।
এই দুই জন ছাড়া রাজস্থানের কোনও ব্যাটসম্যানই এদিন দাঁড়াতে পারেননি কলকাতার বোলিং অ্যাটাকের সামনে। অধিনায়ক অজিঙ্ক রাহানে করেন ১১ রান। সঞ্জু স্যামসন আউট হল ১২ রানে।বেন স্টোকস করেন মাত্র ১১ রান। ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন স্টুয়ার্ট বিনি।
শেষের দিকে ২৬ রান করে রাজস্থানের রানকে ১৪০-এর গণ্ডি পেরতে সাহায্য করেন জয়দেব উনাদকট।
মূলত কুলদীপ যাদবের দুরন্ত বোলিংয়ের সামনেই এদিন নতি স্বীকার করতে হয় রাজস্থানকে। ৪ ওভারে ২০ রান খরচ করে ৪ উইকেট নেন কুলদীপ। দু'টি করে উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ এবং আন্দ্রে রাসেল। একটি করে উইকেট নেন শিভম মাভি এবং সুনীল নারিন।












Click it and Unblock the Notifications