IPL 2022: উমেশের বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না শিখর-ময়াঙ্কের পাঞ্জাব
IPL 2022: উমেশের বিধ্বংসী বোলিং-এর নামনে দাঁড়াতেই পারল না শিখর-ময়াঙ্কের পাঞ্জাব
কলকাতা নাইট রাইডার্সের আসল শক্তি তাদের বোলিং, আইপিএল ২০২২-এও দেখা গিয়েছে বোলিং বিভাগে কেকেআর'কে বেশি জোর দিতে। এছাড়া অতীতে কেকেআর-এর দল গঠন দেখলেও বোঝা যায় তাঁরা ব্যাটসম্যানদের থেকে টি-২০ জিততে অধিক ভরসা রাখেন বোলারদের উপর। ম্যানেজমেন্টের এই স্ট্র্যাটেজি যে যথেষ্ট কার্যকরী তার প্রমাণ ফের এক বার পাওয়া গেল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে। কলকাতার বোলারদের দুর্ধর্ষ পারফরম্যান্সের সৌজন্যে ১৮.২ ওভারে ১৩৭ রানে শেষ হয়ে গেল পাঞ্জাব কিংসের ইনিংস।

শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে দিতে পাঞ্জাবকে ব্যাটিং করতে পাঠান নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার। ইনিংসের শুরুতেই ধাক্কা খায় পাঞ্জাবের ইনিংস। ব্যক্তিগত ১ রান উমেশ যাদবের বলে লেগ বিফোর হয়ে প্যাভিলিয়নে ফেরেন আগারওয়াল। যদিও অধিনায়কের উইকেট হারানোয় খুব বেশি ক্ষতি হয় পাঞ্জাবের। কারণ সেই ক্ষতি ঢেকে দিয়েছিলেন ভানুকা রাজাপক্ষ। ৯ বলে ৩১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। তাঁর সৌজন্যেই পাওয়ার প্লে-এর মধ্যে ছয় ওভারে দশ রানের উপর রান রেট রেখে ৬২ রান তোলে পাঞ্জাব। তবে, এরই সঙ্গে পাওয়ার প্লে-তে অধিনায়কের পাশাপাশি তারা উইকেট হারায় রাজাপক্ষ (৩১) এবং অপর ওপেনার শিখর ধাওয়ানের (১৬)।
৭৮ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় পাঞ্জাব। লিয়াম লিভিংস্টোন (১৯)-এর উইকেটের পতনের সঙ্গেই একের পর এক উইকেট পতন শুরু হয় প্রীতি জিন্টার দলের। ৬২/৩ থেকে ক্রমাগত উইকেট হারিয়ে ১০২/৮ হয়ে যায় পাঞ্জাব। অবশেষে যা শেষ হয় ১৩৭ রানে।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে চোখ ধাঁধানো বোলিং করেন উমেশ যাদব। তাঁর বোলিং ফিগার ৪-১-২৩-৪। এই আইপিএল-কে জাতীয় দলে প্রত্যাবর্তনের সিঁড়ি বানাতে উমেশ। সামনেই টি-২০ বিশ্বকাপ তার আগে দল নির্বাচনের ক্ষেত্রে নিজের দাবিটা বেশ জোরালোই পেশ করছেন এই পেসার।
উমেশের পাশাপাশি ভাল পারফর্ম করেছেন টিম সাউদি। তিনি চার ওভারে ৩৬ রান খরচ করে দুই উইকেট সংগ্রহ করেছেন। একটি করে উইকেট পেয়েছেন শিভম মাভি এবং আন্দ্রে রাসেল।












Click it and Unblock the Notifications