নতুন টিম মেন্টর যোগ দিলেন কেকেআর-এ! দলের হাল বদলাবে কি
কলকাতা নাইট রাইডার্স দলের মেন্টর হিসাবে যোগ দিচ্ছেন প্রথম শ্রেণির ক্রিকেটের খ্যাতিমান ক্রিকেটার অভিষেক নায়ার।
কলকাতা নাইট রাইডার্স দলের মেন্টর হিসাবে যোগ দিচ্ছেন প্রথম শ্রেণির ক্রিকেটের খ্যাতিমান ক্রিকেটার অভিষেক নায়ার। তিনি অন্ধ্রপ্রদেশের ছেলে হলও খেলেছেন মুম্বইয়ের হয়ে। কেকেআর টিম ডাকায় তিনি খুব খুশি। অভিষেক বলেছেন, এটা আমার জন্য সম্মানের। আমি সমস্ত অভিজ্ঞতা দিয়ে কেকেআর-এর নতুন খেলোয়াড়দের সাহায্য করব।

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স, কিংস ইলেভেন পাঞ্জাব, পুনে ওয়ারিয়র্স ও রাজস্থান রয়্যালসে খেলা নায়ারকে নতুন দায়িত্ব দেওয়ার কথা কেকেআর টিম ম্যানেজমেন্ট ঘোষণা করে দিয়েছে।
ঘটনা হল, কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক নিদাহাস ট্রফিতে ৮ বলে ২৯ রানের ইনিংস খেলে ভারতকে ফাইনাল জিতিয়ে ধন্যবাদ জানিয়েছিলেন অভিষেক নায়ারকে। জানিয়েছিলেন, শেষ হতে চলা কেরিয়ার নায়ারের তত্ত্বাবধানে চলেই ঠিক করতে পেরেছেন কার্তিক। তিনি ছাড়াও মুম্বইয়ের দুই তরুণ তুর্কি শ্রেয়স আইয়ার ও শার্দুল ঠাকুরও নায়ারের থেকে সাহায্যের কথা খোলাখুলি স্বীকার করেছেন।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Thank you for the kind welcome.. <a href="https://t.co/w4ymgQHwzc">https://t.co/w4ymgQHwzc</a></p>— abhishek nayar (@abhisheknayar1) <a href="https://twitter.com/abhisheknayar1/status/985552000329789440?ref_src=twsrc%5Etfw">April 15, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>কেকেআর দলে এই মুহূর্তে প্রধান কোচ জাক কালিস, সরকারি কোচ সাইমন কাটিচ ও বোলিং কোচ হিথ স্ট্রিক রয়েছেন। তাই দেশি কোচ বা মেন্টর হিসাবে স্বদেশি খেলোয়াড়দের কাছাকাছি আসতেই সময় বুঝে নায়ারকে টিম ম্যানেজমেন্ট দলের সঙ্গ জুড়ে দিল বলেই মনে করা হচ্ছে।
কেকেআর সিইও বেঙ্কি মাইসোর জানিয়েছেন, সমসাময়িক ক্রিকেটার হওয়ায় অভিষেক নায়ার খেলোয়াড়দের মানসিক অবস্থা ভালো করে যাচাই করতে পারবেন। সেই অনুযায়ী তিনি পেপ-টক দিতে পারবেন। যা আদতে দলের ভীষণ কাজে লাগতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া অধিনায়ক কার্তিকের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ায় নায়ার দলের সঙ্গে তাড়াতাড়ি মিশে যেতে পারবেন। এখন দেখার, তাঁর অন্তর্ভুক্তি দলকে কতটা চাঙ্গা করে।












Click it and Unblock the Notifications