Gautam Gambhir : সবটুকু সময় দিতে চান কেকেআরকেই, লোকসভা ভোটের আগেই রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি চান গম্ভীর
লখনউ দলের দায়িত্ব ছেড়ে এবার কেকেআরের মেন্টর হয়েছেন গৌতম গম্ভীর। নাইট রাইডার্স তাঁর কাছে ঘরের দল। এই দলকে অধিনাময়ক হিসাবে দুইবার চ্যাম্পিয়ন করেছেন। এবার ডাগ আউটে থাকবেন। কিন্তু লোকসভা ভোটের সময় আইপিএল চলবে, ক্রিকেট এবং রাজনীতি দুই দিক কীভাবে ম্যানেজ করবেন বিজেপি সাংসদ গম্ভীর তা নিয়েই প্রশ্ন উঠে।
লোকসভা ভোটের আগেই রাজনীতির আঙিনা থেকে দূরে সরার কথা জানিয়ে দিলেন গম্ভীর। কেকেআরকে সবটুকু সময় দেওয়ার জন্য রাজনৈতিক দায়িত্ব ছাড়ার কথা ঘোষণা করলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার।

শনিবার সমাজ মাধ্যমে কেকেআর মেন্টর লিখেছেন, "আমি মাননীয় পার্টির সভাপতি জেপি নাড্ডাজিকে আমার রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ করেছি যাতে আমি আমার আসন্ন ক্রিকেট প্রতিশ্রুতিগুলিতে ফোকাস করতে পারি। আমি আন্তরিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং মাননীয় অমিত শাহজিকে ধন্যবাদ জানাই আমাকে মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য। জয় হিন্দ।
২০১৯ সালে লোকসভা ভোটে গৌতম গম্ভীর পূর্ব দিল্লি আসন থেকে বিজেপির টিকিটে লড়েছিলেন। গতবার এই আসন থেকে প্রায় ৪ লাখের ব্যবধানে জয়ী হয়েছিলেন গৌতম গম্ভীর। এই আসনে গৌমতেম নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেসের অরবিন্দর সিং লাভলি। গৌতম পেয়েছিলেন ৫৫ শতাংশ ভোট।লোকসভা নির্বাচনের আগে এই আবেদনে বিরাট বড় ধাক্কা খেতে পারে বিজেপি। কারণ গম্ভীর শুধু বিজেপির সাংসদ নয়, তারকা প্রচারক। ক্রিকেটে জোর দিতেই রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিলেন সাংসদ এমনটাই জানা যাচ্ছে।
I have requested Hon’ble Party President @JPNadda ji to relieve me of my political duties so that I can focus on my upcoming cricket commitments. I sincerely thank Hon’ble PM @narendramodi ji and Hon’ble HM @AmitShah ji for giving me the opportunity to serve the people. Jai Hind!
— Gautam Gambhir (@GautamGambhir) March 2, 2024
বিজেপি সূত্রের খবর, ২০২৪ সালের ভোটে তাঁকে টিকিট দেওয়া হবে না বলে একটা কানাঘুষো চলছে। সেকারণেই রাজনীতি থেকে সরে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন গম্ভীর।বিগত দুই বছর আইপিএলে লখনউ দলের মেন্টরের দায়িত্বে ছিলেন গম্ভীর। এবার সঞ্জীব গোয়েঙ্কার দল ছেড়ে কলকাতাতে ফিরেছেন গোতি।
কিন্তু ২০২৪ সালে লোকসভা ভোট এবং আইপিএল সমান্তরালভাবেই চলবে। ফলে কীভাবে ক্রিকেট এবং রাজনীতি ম্যানেজ করবেন গম্ভীর সেই নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠেছিল। অবশেষে শনিবার সকালেই সব জল্পনার অবসান ঘটালেন। সাংসদ হিসাবে মেয়াদ শেষ হওয়ার পরই ক্রিকেটে পুরোপুরি ফোকাস করতে চান গম্ভীর। অর্থ্যাত লোকসভা ভোটে তিনি যে লড়াই করতে চান বা প্রচারেও অংশ নিতে চান না তা এই সমাজ মাধ্যমের বার্তাতেই স্পষ্ট করে দিলেন গম্ভীর।












Click it and Unblock the Notifications