IPL 2022: চলতি আইপিএল থেকে ছিটকে গেলেন কলকাতা নাইট রাইডার্সের এই তরুণ, দ্রুত পরিবর্তন খুঁজে নিল কেকেআর

IPL 2022: চলতি আইপিএল থেকে ছিটকে গেলেন কলকাতা নাইট রাইডার্সের এই তরুণ, দ্রুত পরিবর্তন খুঁজে নিল কেকেআর

মাঝ মরসুমে চোটের কারণে ছিটকে যাওয়া তরুণ পেসার রশিক সালামের পরিবর্তন খুঁজে নিল কলকাতা নাইট রাইডার্স। পিঠের চোটের কারণে চলতি আইপিএল থেকে ছিটকে গিয়েছেন রশিক। কেকেআর-এর জার্সিতে চলতি মরসুমে দুইটি ম্যাচও খেলেছিলেন তিনি।

IPL 2022: চলতি আইপিএল থেকে ছিটকে গেলেন কলকাতা নাইট রাইডার্সের এই তরুণ, দ্রুত পরিবর্তন খুঁজে নিল কেকেআর

কিন্তু পিঠের চোটের কারণে মরসুমকে আর এগিয়ে নিয়ে যেতে পারলেন না জম্মু-কাশ্মীরের কুলগাম থেকে উঠে আসা এই তরুণ। তাঁর পরিবর্তন হিসেবে নাইট রাইডার্স সই করাল দিল্লির হর্ষিত রানাকে। ২০ লক্ষ টাকা বেস প্রাইজে তাঁকে সই করিয়েছে শাহরুখ খানের দল।

অপর দিকে, চোটের কারণে চলতি আইপিএল থেকে পুরোপুরি ছিটকে গেলেন দীপক চাহার। সরকারী ভাবে শুক্রবার সেই কথা জানিয়ে দিল আইপিএল কর্তৃপক্ষ। ১৪ কোটি টাকার বিনিময়ে বেঙ্গালুরুতে আয়োজিত মেগা নিলাম থেকে দীপককে দলে নিয়েছিল কেকেআর। জাতীয় দলের হয়ে খেলার সময়ে তিনি পঠে চোট পাওয়ায় শুরুর দিকে তাঁকে পাওয়া যাবে না জানা ছিল। দ্রুততার সঙ্গে সেরে ওঠারও চেষ্টা করছিলেন তিনি।

IPL 2022: চলতি আইপিএল থেকে ছিটকে গেলেন কলকাতা নাইট রাইডার্সের এই তরুণ, দ্রুত পরিবর্তন খুঁজে নিল কেকেআর

তবে, সেরে ওঠার সময়ে ফের চোটের কবলে পড়েন দীপক এবং সেই কারণে আর এই মরসুমে তাঁর সার্ভিস পাবে না চেন্নাই সুপার কিংস। গত বছর আইপিএল জয়ী চেন্নাই দলের অন্যতম স্তম্ভ ছিলেন সিনিয়ার চাহার। দীপকের পরিবর্তন হিসেবে এখনও কারোর নাম ঘোষণা করেনি চেন্নাই সুপার কিংস। ভারতীয় বোলিং অলরাউন্ডারের পরিবর্তে কোনও ভারতীয় ক্রিকেটারকেই দলে নিতে পারবে সিএসকে। কারণ বিদেশি কোটা তারা পূর্ণ করে ফেলেছে। এখন দেখার দীপক চাহারের পরিবর্তে বাকি মরসুমের জন্য কাকে দলে নেয় চেন্নাই সুপার কিংস।

আইপিএল ২০২২-এ ৫ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে কেকেআর। তারা জিতেছে তিনটিতে এবং হেরেছে দু'টি ম্যাচ। অপর দিকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস পর পর চার ম্যাচ হেরে শেষ ম্যাচে জয়ের মুখ দেখেছে। পাঁত ম্যাচে দুই পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনির দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+