'স্টে ওয়াইড, স্টে ওয়াইস', করোনা আতঙ্কে আচমকা কেন এমন বার্তা কেকেআরের

'স্টে ওয়াইড, স্টে ওয়াইস', করোনা আতঙ্কে আচমকা কেন এমন বার্তা কেকেআরের

করোনা ভাইরাসের ভয়াবহতায় শিঁটিয়ে রয়েছে বিশ্বের ক্রীড়া মহল। মারণ ভাইরাসের জেরে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্রীড়া ইভেন্টগুলি হয় বাতিল করা হয়েছে না হয় স্থগিত করা হয়েছে। এহেন গম্ভীর পরিস্থিতিতে ক্রিকেট ফ্যানদের ভয় দূর করার মরিয়া চেষ্টা করেছে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। অভিনব কায়দায় মারণ ভাইরাসের বিরুদ্ধে প্রচারও চালিয়েছে শাহরুখ খান শিবির।

ভয়াবহ করোনা

ভয়াবহ করোনা

নোবেল করোনা ভাইরাসে প্রভাবিত বিশ্বের ১৬২টি দেশ। মারণ ভাইরাসে বিশ্বব্যাপী সাড়ে ৭ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৮০ হাজারেরও বেশি। করোনার প্রভাব থেকে বাদ যায়নি ভারতও। মারণ ভাইরাসে এদেশে এখনও পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আক্রান্ত হয়েছেন ১৪৫ জন।

আইপিএল স্থগিত

আইপিএল স্থগিত

২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল এ বছরের আইপিএল। বিসিসিআই নির্ধারিত সূচি মেনে টুর্নামেন্ট আয়োজনে পক্ষপাতি থাকলেও করোনার প্রভাবে প্রশাসনিক চাপে ও ফ্রাঞ্চাইজিদের অনুরোধে তা ১৫ মার্চ পর্যন্ত স্থগিত করে দেয়।

স্টে ওয়াইড, স্টে ওয়াইস

আইপিএল শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা থাকলেও টুর্নামেন্টের অন্যতম ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স কিন্তু ক্রিকেটীয় কায়দাতেই ক্রিকেট ফ্যানদের করোনা নিয়ে সচেতন করার চেষ্টা করেছে। টু্ইটারে পোস্ট করা তাদের জিআইএফ প্রচারের অন্যতম স্লোগান 'স্টে ওয়াইড, স্টে ওয়াইস'। ওয়াইডের সিগন্যাল দেওয়া ওই জিআইএফে করোনা থেকে রক্ষা পেতে মানুষকে একে অপরের সঙ্গে কমপক্ষে এক মিটার দূরত্ব বজায় রাখার অনুরোধ করা হয়েছে।

টাইম টোয়েন্টিজ

টুইটারে পোস্ট করা দ্বিতীয় জিআইএফে কেকেআরের তরফ থেকে জানানো হয়েছে যে করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে কিছু সময় অন্তর অন্তত কুড়ি সেকেন্ড সাবান দিয়ে ভালো করে হাত ধোয়া উচিত। এই প্রচারের নাম টাইম টোয়েন্টিজ দিয়েছে শাহরুখ খান শিবির।

নট আউট

করোনার প্রভাব থেকে বাঁচতে মানুষকে অধিকাংশ সময় বাড়ির মধ্যে থাকার অনুরোধ জানিয়েছে কেকেআর। স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি ভিড় জায়গায় না থাকার পরামর্শ দিয়েছে কলকাতার দল। এই প্রচারের নাম নট আউট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+