আইপিএল নিলামে নয়া প্রযুক্তি ব্যবহার করবে কেকেআর

বুধবার থেকে এখানকার আইটিসি গার্ডেনিয়া হোটেলে শুরু হচ্ছে আইপিএলের নিলামপর্ব। চলবে বৃহস্পতিবারও।
কিন্তু, এই সফটঅয়্যারের ব্যাপারটি কী? বেঙ্কি মহীশূরের ব্যাখ্যা, কেকেআর সব সময় চেষ্টা করেছে, তাদের খেলোয়াড় আর কর্তৃপক্ষকে সেরা প্রযুক্ত দিয়ে সাহায্য করতে। এসএপি ল্যাব একটি সফটঅয়্যার তৈরি করেছে। এটা দিয়ে খেলোয়ার কেনার আগে বিভিন্ন দিক বিশ্লেষণ করা সম্ভব হবে। ময়দানে সংশ্লিষ্ট খেলোয়াড় কতটা গতিশীল, তাকে নিলে কেকেআর কতটা লাভবান হবে, ক্ষতিই বা কতটা হবে, সবই বিশ্লেষণ করা যাবে এই অ্যানালিটিক্সের সাহায্যে।
এসএপি ল্যাবের এমডি অনির্বাণ দে বলেছেন, "এটা ওদের (কেকেআর) আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এসএপি খেলাধুলো ও বিনোদনের ক্ষেত্রে নানা উদ্ভাবনী জিনিসের প্রয়োগ ঘটিয়েছে। কেকেআর-এর সঙ্গে কাজ করতে পেরে আমরা সম্মানিত মনে করছি।"












Click it and Unblock the Notifications