শাকিবের অন্তর্ভূক্তি দলে বৈচিত্র বাড়াবে, মত কেকেআর সিইও ভেঙ্কির

শাকিবের অন্তর্ভূক্তি দলে বৈচিত্র বাড়াবে, মত কেকেআর সিইও ভেঙ্কির

খুব সামান্য তহবিল নিয়েও আইপিএল ২০২১ নিলামের স্লগ ওভারে লম্বা লম্বা ছক্কা হাঁকিয়েছে কলকাতা নাইট রাইডার্স। শেষ বেলার একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে কিনে তাক লাগিয়ে দিয়েছে শাহরুখ খানের দল। তাঁদেরই মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য শাকিব আল হাসানের দলে প্রত্যাবর্তন নিয়ে মুখ খুললেন কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

দলে বৈচিত্র বাড়বে

দলে বৈচিত্র বাড়বে

বাংলাদেশের অল রাউন্ডার শাকিব আল হাসানের অন্তর্ভূক্তিতে কেকেআরের স্পিন ও ব্যাটিং বিভাগে বৈচিত্র বাড়বে বলে মনে করেন সিইও ভেঙ্কি মাইসোর। ইয়ন মর্গ্যান, সুনীল নারিন এবং আন্দ্রে রাসেলের ব্যাক আপ হিসেবে শাকিবের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন মাইসোর।

শাকিবের সঙ্গে সম্পর্ক ভাল

শাকিবের সঙ্গে সম্পর্ক ভাল

২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কেকেআরের অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন শাকিব আল হাসান। ২০১২ ও ২০১৪ সালের আইপিএলে শাহরুখ খানের দলকে খেতাব জেতাতে তিনি বড় ভূমিকা নিয়েছিলেন। ফলে বাংলাদেশী অল রাউন্ডারের সঙ্গে দলের সম্পর্ক সুমধুর বলে জানিয়েছেন কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর। পরিচিত পরিবেশে ফিরতে পেরে শাকিবও খুশি হবেন বলে মনে করেন ভেঙ্কি।

আইপিএলের জন্য জাতীয় দায়িত্ব বাদ

আইপিএলের জন্য জাতীয় দায়িত্ব বাদ

কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএল খেলার সুযোগ পেয়ে আগামী মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে অংশ নেবেন না শাকিব আল হাসান। তাঁর এই সিদ্ধান্তে সায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। জানানো হয়েছে যে জাতীয় দলে খেলার থেকেও কেকেআরের হয়ে আইপিএলে অংশ নেওয়াটা শাকিবের কাছে বড় ব্যাপার।

কেকেআর শিবিরে হরভজনও

কেকেআর শিবিরে হরভজনও

বেস প্রাইস ২ কোটি টাকায় ভারতের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং-কে কিনে নিয়েছে কেকেআর। এতে দলের ভারসাম্য অনেক বাড়বে বলে মনে করেন সিইও ভেঙ্কি মাইসোর। অভিজ্ঞতা ও তারণ্যের মিশেলে দল হবে ভাল কিছু করবে বলেও আশাবাদী মাইসোর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+