Shreyas Iyer: আইপিএলের আগেই শ্রেয়সের বিরাট স্বস্তি! রঞ্জি খেলায় ‘কড়া শাস্তি’ মুকুব করছে বিসিসিআই?

অন্ধকার সময় কাটিয়ে ফের আলোয় ফিরছেন শ্রেয়স আইয়ার। একদিকে চোটের আশঙ্কা কাটিয়ে আইপিএলের শুরু থেকে মাঠে নামতে তৈরি শ্রেয়স, অন্যদিকে বিসিসিআইও তাঁর শাস্তি মুকুব করে দিতে চলেছে। বোর্ডের বার্ষিক চুক্তির তালিকা থেকে বাদ পড়েছিলেন‌ শ্রেয়স আইয়ার। শৃঙ্খলাজনিত ইস্যুতেই শ্রেয়সকে বাদ দিয়েছিল বিসিসিআই। কিন্তু আইপিএল শুরুর আগে স্বস্তি শ্রেয়সের জন্য।

শাস্তির মুখে পড়ে খানিক বাধ্য হয়েই রঞ্জি ট্রফির সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে মাঠে নামেন শ্রেয়স । শেষ চারের যুদ্ধে রান পান নি। তামিলনাড়ু'র বিরুদ্ধে ৮ বলে ৩ রান করেই ফিরতে হয়েছিলো সাজঘরে। ফাইনালেও প্রথম ইনিংসে সাফল্য আসে নি। বিদর্ভের উমেশ যাদবের বলে ফেরেন মাত্র ৭ রান করে।মঙ্গলবার বিদর্ভের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে একটুর জন্য শতরান পেলেন না তবে ৯৫ রান করে শ্রেয়স স্বস্তি দিয়েছিলেন কেকেআর শিবিরকে।

Shreyas Iyer

ঘরোয়া ক্রিকেট খেলতে অনীহা দেখানোর পর আইয়ারকে গত মাসে বিসিসিআই কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছিল। ক্রিকবাজের রিপোর্ট দাবি করেছে যে বিসিসিআই আইয়ারের চুক্তি ফিরিয়ে দেওয়ার বিষয়ে পুনর্বিবেচনা করছে। শ্রেয়স যেভাবে রঞ্জি ট্রফির শেষ দুটি ম্যাচে পারফরম্যান্স করেছেন তাতে বিসিসিআই কিছুটা নরম হতে পারে তারকা ক্রিকেটারের উপর। তাঁকে বার্ষিক চুক্তিতে অন্তর্ভু্ক্ত করে বাকিদের বার্তা দিতে পারে বিসিসিআই।

প্রসঙ্গত, শ্রেয়সের পিঠের চোট নিয়ে গত কয়েকমাস ধরে তুমুল বিতর্ক চলেছে। চোটের জন্য মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচে না খেলার কথা জানান শ্রেয়স। অথচ এনসিএর তরফে শ্রেয়সকে ফিট সার্টিফিকেট দেওয়া হয়।

এদিকে চোটের জল্পনার উড়িয়ে আইপিএলের প্রথম ম্যাচ থেকেই কেকেআরের জার্সিতে মাঠে নেমে পড়তে তৈরি শ্রেয়স। গত ২৪ ঘণ্টায় তাঁর আইপিএল খেলা নিয়ে অনেক জল্পনা কল্পনা তৈরি হয়েছিল। বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে শ্রেয়স পিঠের চোটের কারণে আইপিএলে শুরুর দিকে খেলতেই পারবেন না। পিঠের চোটের জন্য ফিল্ডিং করতে গিয়ে তিনি সমস্যায় পড়বেন।

২০২৩ সালে, পিঠের চোটের জন্য শ্রেয়সের অস্ত্রোপচারও হয়েছিল। সেকথা মাথায় রেখে এবার জল্পনা বড় আকার নিতে থাকে। এমনকী, শ্রেয়সের আইপিএলে অংশগ্রহণ নিয়ে জল্পনা তৈরি হয়।যদিও চোটের জল্পনাকে তুড়ি মেরে উড়িয়ে উদ্দাম নাচের মাধ্যমে রঞ্জি জয় উদযাপন করতে দেখা যায় তাঁকে। প্রিয় তারকাকে নাচতে দেখে আশ্বস্ত হন নাইট অনুরাগীরা। চোট থাকলেও তা নিশ্চয়ই গুরুতর নয়। শুক্রবার থেকে ইডেনে নাইটদের শিবির শুরু হচ্ছে। শনিবার শিবিরে যোগ দিতে পারেন শ্রেয়স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+