করোনা কোয়ারেন্টাইনে পোষ্যের জন্মদিন পালন নাইট অধিনায়কের, ভাইরাল হল ডান্স

করোনা কোয়ারেন্টাইনে পোষ্যের জন্মদিন পালন নাইট অধিনায়কের, ভাইরাল হল ডান্স

করোনা উদ্বেগের কারণে গৃহবন্দি ক্রিকেটজগৎ। দেশজুড়ে ভাইরাসের সংক্রমণ আটকাতে ১৪ এপ্রিল মাঝরাত পর্যন্ত ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। ভাইরাসের সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে এই লকডাউন আরও বাড়তে পারে বলে খবর। এই পরিস্থিতিতে আইপিএল স্থগিত থাকার কারণে ক্রিকেট দুনিয়ার স্টারেরা এখন গৃহবন্দি হয়ে সময় কাটাচ্ছেন। ছবি-ভিডিওর মাধ্যমে স্টার ক্রিকেটারেরা কী করছেন দেখে নেওয়া যাক।

নাইট অধিনায়ক দীনেশ কার্তিক

সামাজিক দূরত্ব বজার রাখতে নাইট অধিনায়ক দীনেশ কার্তিক পরিবারের সঙ্গে এখন সেল্ফ কোয়ারেন্টাইনে রয়েছেন। বাড়িতেই শ্যাডো করা, ক্রিকেটীয় শটগুলির ঝালিয়ে নেওয়া, বই পড়া, গান-সিনেমা আর পরিবার নিয়ে আড্ডাতেই দিন কাটছে দীনেশের। এবার পোষ্যের সঙ্গে অভিনব নাচের ভিডিও পোস্ট করলেন কার্তিক। নাইট কাপ্তানের ডান্স স্টেপটি অবশ্য ঠিক বুঝে ওঠা যায়নি। ভিডিও দেখে অনেকেরই আন্দাজ এটি কোনও বিশেষ উপজাতির ট্র্যাডিশানাল ড্রান্স হবে। কার্তিক অবশ্য তার ডান্সের প্রকার নিয়েও কোনও মন্তব্য করেননি।

পোষ্যের জন্মদিন পালন

পোষ্যের জন্মদিন পালন

উল্লেখ্য সেল্ফ কোয়ারেন্টাইনের পিরিয়ডেই পোষ্যের জন্মদিন উৎযাপন করেছেন দীনেশ কার্তিক। কেক কেটে জন্মদিন পালনের মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন দীনেশ। পোষ্যের জন্য স্ত্রী দীপিকার সঙ্গে ঘরেই কেক বানিয়েছেন কীর্তিক।

ঘর পরিষ্কার করলেন দীনেশ

গৃহবন্দি হয়ে ঘর পরিষ্কার করার ভিডিও পোস্ট করেছেন নাইট অধিনায়ক

চাহালের ডান্স

অন্যদিকে যুজবেন্দ্র চাহাল তাঁর পরিবারকে নিয়ে ডান্স করছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন চাহাল। বাবা,মা ও পরিবারের সঙ্গীদের নিয়ে চাহালকে ডান্স করতে দেখা যায়। এর আগে পরিবরাকে নিয়ে বেশ কয়েকটি মজার ভিডিও বানিয়েছেন চাহাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+