করব, লড়ব জিতব! আমিরশাহী উড়ে যাওয়ার আগে ফ্যানেদের জন্য নাইট অধিনায়কের বার্তা
করব, লড়ব জিতব! আমিরশাহী উড়ে যাওয়ার আগে ফ্যানেদের জন্য নাইট অধিনায়কের বার্তা
অপেক্ষার একমাস! ঠিক ১ মাস পরেই শুরু আইপিএল। করোনা ভাইরাসের অতিমারীর আবহেই সংযুক্ত আরব আমিরশাহীতে ঠিক এক মাস পর শুরু হবে আইপিএল। কোভিড পরিস্থিতিতে দীর্ঘ অপেক্ষার পর ভারতীয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মাঠে বল গড়াতে চলেছে। আইপিএল খেলতে আমিরশাহী উড়ে যাওয়ার আগে আজ মুম্বইয়ে পৌঁছল নাইট শিবির। তার আগে বাংলার ফ্যানেদের জন্য বিশেষ বার্তা দিলেন নাইট অধিনায়ক দীনেশ কার্তিক।

মুম্বইয়ে পৌঁছলেন দীনেশ
মঙ্গলবার রাতেই নাইট অধিনায়ক দীনেশ কার্তিক মুম্বই পৌঁছে যান। এরপর আজ বুধবার রিঙ্কু সিংহ, নীতীশ রানা, শুভমন গিল, শিবম মাভিরা মুম্বইয়ে পৌঁছন।
|
শুক্রবার সকালে মরুদেশে উড়ে যাবে কেকেআর
দলীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে মরুদেশের বিমান ধরবে কেকেআর। বৃহস্পতিবারই দলের প্রত্যেকে করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়ে যাচ্ছেন।
|
নাইট অধিনায়কের বার্তা
অন্যদিকে আইপিএল খেলতে দেশ ছাড়ার আগে ফ্যানেদের জন্য ভিডিও বার্তা দিয়ে গেলেন দীনেশ। যেখানে বাংলার সমর্থন চেয়ে আবেদন করেন নাইট অধিনায়ক।
|
ভিডিওতে দীনেশ যা বললেন
ভিডিওতে দীনেশ বলেছেন, 'করোনাকালে সঙ্কটজনক পরিস্থিতির মধ্যে খেলতে যাচ্ছি। ইডেনের সমর্থনের চিৎকার ও উৎসাহ মিস করব। বাইরে আইপিএল হলেও, বাংলা ও কলকাতার সমর্থন সব সময় চাই। আপনারা দলের পাশে থাকুন। আপনারা আমাদের সমর্থন করুন। আমরা আপনাদের জন্যই খেলব। করব, লড়ব জিতব।'

চায়নাম্যান কুলদীপ বললেন
দলের তারকা স্পিনার কুলদীপ যাদব এক ভিডিওতে বলেছেন ' করোনা সংকটে দীর্ঘদিন মাঠে নামিনি। খেলার জন্যে মুখিয়ে রয়েছি। ফ্যানেদের জন্যেই নিজেদের উজার করে দেব।'












Click it and Unblock the Notifications