দীনেশ কার্তিকের ওপর অগাধ আস্থা আছে জানালেন কেকেআর ব্যাটিং কোচ
আইপিএল ১১-র মরশুম শুরুর ফাইনাল বাঁশি বেজে গেছে। শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে সবকটি দলের। গৌতম গম্ভীরের ছায়া সরিয়ে স্বয়ংসম্পূর্ন কেকেআর।
আইপিএল ১১-র মরশুম শুরুর ফাইনাল বাঁশি বেজে গেছে। শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে সবকটি দলের। গৌতম গম্ভীরের ছায়া সরিয়ে স্বয়ংসম্পূর্ন কেকেআর। নতুন অধিনায়ক দীনেশ কার্তিকের অধিনায়কত্বে কেকেআরের এ মরশুমের ট্যাগলাইন ' কেকেআর হ্যায় তৈয়ার' অর্থাৎ কেকেআর প্রস্তুত।

নতুন অধিনায়কের ভূয়সী প্রশংসায় দলের ব্যাটিং কোচ সাইমন কাটিচ। আসলে ২০১২ ও ২০১৪ সাল গম্ভীরের নেতৃত্বে দুবার চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। ফলে দিল্লির ছেলের সাথে কলকাতার ফ্যানেদের যেন একটা নাড়ির টান তৈরি হয়ে গিয়েছিল। দক্ষিনী ছেলে নতুন অধিনায়ক নির্বাচিত হওয়ার পর সকলের মনে প্রশ্ন উঁকি দিয়েছিল। কিন্তু ত্রিদেশীয় সিরিজে ব্যাট হাতে তাঁর ধামাকা ছয় মন কেড়ে নিয়েছে নাইটফ্যানদের।
কাটিচ বলেছেন 'এই সুযোগটা নিজের কেরিয়ারে একদম সঠিক সময়ে পেয়েছেন। তামিলনাড়ুর অধিনায়ক হিসেবে করে দেখিয়েছেন, যেটা আমাদের বোনাস।'

কাটিচ পাশাপাশি দলের সহ খেলোয়াড়দের উপর আস্থা প্রকাশ করেছেন। তাঁর মতে পীযূস চাওলা, বিনয় কুমার, রবীন উত্থাপ্পা সকলেই অভিজ্ঞ। এঁদের যোগদানে দলের পারফরম্যান্স আরও ভালো হবে।












Click it and Unblock the Notifications